Sunday, March 15, 2026
Sunday, March 15, 2026
Home ইন্টারন্যাশনাল ‘তেল কোম্পানিগুলোকে দেয়া কথা রেখেছেন ট্রাম্প’

‘তেল কোম্পানিগুলোকে দেয়া কথা রেখেছেন ট্রাম্প’

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র মুখে মাদক পাচারের সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সম্পৃক্ততার কথা বললেও তাদের দৃষ্টি দেশটির তেলসম্পদ ‘হরণের’ দিকে–ক্যারিবীয় সাগরে মার্কিন সেনা উপস্থিতি বাড়ানোর পর এমনটিই বলেছিলেন বিশ্লেষকরা। মার্কিন সামরিক বাহিনীর বিশেষ অভিযানে মাদুরোকে আটকের পর একই অভিযোগ করলেন খোদ দেশটির এক কংগ্রেসম্যান।

ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে নির্বাচিত মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জ্যাক অচিনক্লজ শনিবার (৩ জানুয়ারি) সিএনএনকে বলেছেন, ‘তেলের জন্যই এ রক্তপাত। এর সঙ্গে মাদক পাচারের কোনো সম্পর্ক নেই। মাদকের বেশিরভাগই ইউরোপের দেশগুলোয় যায়। আর কোকেন সেই মাদক নয়, যেটি মার্কিনিদের প্রাণ কেড়ে নিচ্ছে। বরং সেটা ফেন্টানিল, যা চীন থেকে আসে।’

জ্যাক আরও বলেন, ‘এ বিষয়টা বরাবরই আলোচনায় ছিল, বিশ্বের বুকে জ্বালানি তেলের সবচেয়ে বড় মজুত রয়েছে ভেনেজুয়েলাতে।’

তবে ট্রাম্প প্রশাসন মাদুরোকে উৎখাতের পেছনে বরাবরই যুক্তি দাঁড় করিয়েছে যে, প্রেসিডেন্ট মাদুরো, তার স্ত্রী আর সরকারের সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যক্তিরা ‘মাদক-সন্ত্রাসবাদ, মাদক পাচার ও অন্যান্য অপরাধের’ জন্য দায়ী। যদিও কারাকাসের পক্ষ থেকে বরাবরই এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে।

ট্রাম্পের এমন পদক্ষেপের বিষয়ে জ্যাক বলেন, ‘শেভরনের (যুক্তরাষ্ট্রের তেল কোম্পানি) কাছে ভেনেজুয়েলার তেলের মজুত কাজে লাগানোর চুক্তি ও অর্থ বিভাগের অনুমতি রয়েছে। এই প্রেসিডেন্ট (ট্রাম্প) মার্কিন তেল কোম্পানিগুলোর প্রধানদের কাছে তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করছেন।’

RELATED ARTICLES

প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীন সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে। দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় শিক্ষার্থীদের মৃত্যুতে চীনের...

হামলার প্রতিশোধেই মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ব্যাংকে হামলা : ইরান

অনলাইন ডেস্ক : উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ব্যাংকের শাখায় ইরানের হামলা ছিল মূলত প্রতিশোধমূলক। শনিবার ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র...

ট্রাম্পের ধর্মীয় প্যানেলের একমাত্র মুসলিম নারী সদস্য সামিরার পদত্যাগ

অনলাইন ডেস্ক : বিনা উসকানিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরুর দুই সপ্তাহ পর হোয়াইট হাউস রিলিজিয়াস লিবার্টি কমিশনে দায়িত্ব পালন করা একমাত্র...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীন সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে। দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় শিক্ষার্থীদের মৃত্যুতে চীনের...

হামলার প্রতিশোধেই মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ব্যাংকে হামলা : ইরান

অনলাইন ডেস্ক : উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ব্যাংকের শাখায় ইরানের হামলা ছিল মূলত প্রতিশোধমূলক। শনিবার ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র...

আশ্রয় আবেদন প্রত্যাহার, দেশে ফিরছেন ইরান নারী ফুটবল দলের আরও ৩ সদস্য

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় আশ্রয়ের জন্য আবেদন করা ইরানের নারী জাতীয় ফুটবল দলের আরও তিন সদস্য তাদের আবেদন প্রত্যাহার করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।...

হরর সিনেমায় অভিষেক বচ্চন

বিনোদন ডেস্ক : ভৌতিক বা হরর ঘরানার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। নির্মাতা সিদ্ধার্থ আনন্দের নতুন একটি প্রজেক্টে তাকে দেখা যাবে,...

Recent Comments