Saturday, June 13, 2026
Saturday, June 13, 2026
Home বাংলাদেশ ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন: ইসি আনোয়ারুল

ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন: ইসি আনোয়ারুল

অনলাইন ডেস্ক : গণভোটের বিষয়টি এখনও নির্বাচন কমিশনের নজরে আসেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় ইসি আনোয়ারুল বলেন, গণভোট নির্বাচনের আগে হবে না পরে হবে সে বিষয়ে এখনো নির্বাচন কমিশনের কাছে কোনো প্রস্তাব বা নির্দেশনা আসেনি। সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে, সে তথ্য আমাদের কাছে পৌঁছায়নি। সিদ্ধান্ত হলে সবাইকে জানানো হবে।

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা ইতোমধ্যে নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করেছি। ডিসেম্বরের প্রথম ভাগেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। পিআর ইস্যু নিয়ে প্রশ্নের জবাবে কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। এ বিষয়ে মন্তব্য করতে চাই না। রাজনৈতিক সিদ্ধান্ত কী হয়, সেটির অপেক্ষায় আছি।

নির্বাচন প্রস্তুতি প্রসঙ্গে তিনি আরও বলেন, কমিশনের আইন অনুযায়ী শাপলা-কলিসহ আরও বেশ কয়েকটি প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। যারা এখনো আন্দোলনে আছে, তাদের বিষয়টিও আমাদের নজরে রয়েছে। আশা করছি, গণমাধ্যমের সহযোগিতায় আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।

এছাড়া, প্রবাসী ও কারাবন্দী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে নেয়া উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি বলেন, প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম নভেম্বর মাস থেকে শুরু করা হবে। একই সঙ্গে যারা কারাগারে রয়েছেন তারাও যেন ভোট দিতে পারেন সে ব্যবস্থাও কমিশন গ্রহণ করেছে।

এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার...

মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য, মানহানিকর কনটেন্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর ছবি, ভিডিও ও অডিও ঠেকাতে সাইবার সুরক্ষা...

বিদ্যুতের চাহিদা মোকাবিলায় সরকার ব্যবস্থা গ্রহণ করেছে: সংসদে মন্ত্রী

অনলাইন ডেস্ক : চলমান গ্রীষ্ম মৌসুমে তাপমাত্রা অত্যধিক বৃদ্ধির ফলে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের উপহারে শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই আরও দুই গোল করলেন ফোলারিন বালোগুন। শেষ দিকে ব্যবধান আরও বাড়ালেন জিও রেইনা। প্যারাগুয়েকে...

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা, জেনেভায় যাচ্ছেন জেডি ভ্যান্স

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা চুক্তির সম্ভাবনা জোরালো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট...

ইউক্রেনের হামলায় চাপে রাশিয়ার অর্থনীতি, স্বীকার করলেন পুতিন

অনলাইন ডেস্ক : গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বিভিন্ন অবকাঠামোতে হামলা জোরদার করেছে ইউক্রেন। দেশটির এ হামলায় অর্থনীতি ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে...

বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার...

Recent Comments