Saturday, February 7, 2026
Saturday, February 7, 2026
Home ইন্টারন্যাশনাল ট্রাম্পের হামলার হুমকিকে ‘স্বাগত’ জানাল নাইজেরিয়ার সরকার

ট্রাম্পের হামলার হুমকিকে ‘স্বাগত’ জানাল নাইজেরিয়ার সরকার

অনলাইন ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যার অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নাইজেরিয়া সরকার পদক্ষেপ না নিলে মার্কিন সাহায্য বন্ধের পাশাপাশি দেশটিতে দ্রুত ও “নির্মম” হামলা চালানো হতে পারে।

এই হুমকি দেওয়ার একদিন আগেই নাইজেরিয়ায় খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে এবং উগ্র ইসলামপন্থিদের হামলায় দেশটিতে হাজার হাজার খ্রিস্টান নিহত হয়েছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের এ হামলার হুমকির জবাবে কোনো তীব্র প্রতিক্রিয়া না দেখিয়ে উল্টো এটিকে স্বাগত জানিয়েছে নাইজেরিয়ার সরকার।

তারা বলেছে, নাইজেরিয়ার ভৌগলিক অখণ্ডতাকে সম্মান জানিয়ে যদি যুক্তরাষ্ট্রর উগ্রপন্থিদের দমনে হামলা চালায় তাহলে তারা এতে সম্মতি দেবে।

নাইজেরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র ড্যানিয়েল বাওয়ালা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, “যুক্তরাষ্ট্র যতক্ষণ আমাদের অখণ্ডতাকে সম্মান জানাবে ততক্ষণ পর্যন্ত তাদের এ সহায়তাকে আমরা স্বাগত জানাব। আমি বিশ্বাস করি দুই দেশের নেতা যখন দেখা করবেন এবং বৈঠকে বসবেন, তখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াইয়ে আমরা ভালো কিছু পাব।”

এরআগে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু খ্রিস্টানদের ওপর হত্যাযজ্ঞ চালানোর দাবি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছিলেন, তার দেশ ধর্মীয় কারণে কোনো হত্যাযজ্ঞকে সমর্থন দেয় না।

তিনি এক বিবৃতিতে বলেন, “২০২৩ সাল থেকে, আমাদের প্রশাসন খ্রিস্টান ও মুসলিম—উভয় সম্প্রদায়ের নেতার সঙ্গেই খোলামেলা এবং সক্রিয় সম্পর্ক বজায় রেখেছে। একইসাথে, প্রশাসন ধর্ম-নির্বিশেষে এবং অঞ্চলভেদে নাগরিকদের প্রভাবিত করে এমন নিরাপত্তাজনিত চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে চলেছে।”

নাইজেরিয়ায় প্রায় ২০ কোটি মানুষ বাস করেন। দেশটির উত্তরাঞ্চলে মুসলিম আর দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জায়গায় খ্রিস্টানরা থাকেন।

সূত্র: রয়টার্স

RELATED ARTICLES

পদত্যাগ চাপ, তলব ও তদন্তে দেশে দেশে তোলপাড়

অনলাইন ডেস্ক : জেফরি এপস্টেইন নথিতে নাম আসায় ইউরোপজুড়ে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের চাপে পড়তে পারেন। নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী...

ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

অনলাইন ডেস্ক : ওয়াশিংটন যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায়, তাহলে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে ইরান। শনিবার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা...

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিএনপি, জামায়াতের সঙ্গে করবে না ঐক্য সরকার: রয়টার্সকে তারেক রহমান

অনলাইন ডেস্ক : নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তাঁর দলের এককভাবে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গ্রিনল্যান্ডে কনস্যুলেট খুলল কানাডা ও ফ্রান্স

অনলাইন ডেস্ক : গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের চেষ্টার মধ্যেই ন্যাটোর মিত্র ডেনমার্কের পাশে দাঁড়াল কানাডা ও ফ্রান্স। শুক্রবার গ্রিনল্যান্ডের রাজধানী নুকে আনুষ্ঠানিকভাবে নিজেদের...

পদত্যাগ চাপ, তলব ও তদন্তে দেশে দেশে তোলপাড়

অনলাইন ডেস্ক : জেফরি এপস্টেইন নথিতে নাম আসায় ইউরোপজুড়ে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের চাপে পড়তে পারেন। নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী...

ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

অনলাইন ডেস্ক : ওয়াশিংটন যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায়, তাহলে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে ইরান। শনিবার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা...

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিএনপি, জামায়াতের সঙ্গে করবে না ঐক্য সরকার: রয়টার্সকে তারেক রহমান

অনলাইন ডেস্ক : নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তাঁর দলের এককভাবে...

Recent Comments