Friday, January 23, 2026
Friday, January 23, 2026
Home কমিউনিটি ট্রাম্পকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বলল কানাডা

ট্রাম্পকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বলল কানাডা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তার নিজ ভবন থেকে অপহণের ঘটনায় মার্কিন ওই সেনা অভিযানের নিন্দা জানিয়েছে রাশিয়া, ইরানসহ বহু দেশ।

সেই তালিকায় যুক্ত হয়েছে কানাডাও। মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের ঘটনায় ট্রাম্পের আচরণে চরম বিরক্ত কানাডা যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, কানাডা তার আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ করছে এবং ভেনেজুয়েলার ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ভেনেজুয়েলায় সর্বশেষ মার্কিন সামরিক অভিযানের ফলে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিজ দেশ থেকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনার পরই শনিবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী ট্রাম প্রশাসনকে আন্তর্জাতিক আইন মেনে চলার ওই আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেছেন, কানাডা তার আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ করছে এবং ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, একই সঙ্গে কলম্বিয়ার বোগোটায় কনস্যুলার কর্মকর্তা এবং দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে ভেনেজুয়েলায় আটকে পড়া কানাডিয়ানদের সাহায্য করতে প্রস্তুত রয়েছে।

আসলে মাদক পাচারের দোহাই আর গণতন্ত্র প্রতিষ্ঠার আড়ালে দেশটির তেল ও প্রকৃতিক সম্পদে কুদৃষ্টি পড়েছে মার্কিন প্রেসিডেন্টের! খবর সিএনএনের।

অনেকের দাবি, ট্রাম্পের নজর আসলে রয়েছে ভেনেজুয়েলার বিপুল তেলভাণ্ডারে। মাদুরোকে সরিয়ে আসলে তা অধিগ্রহণ করতে চান মার্কিন প্রেসিডেন্ট।

ভেনেজুয়েলার ক্ষমতায়তে আপাতত তিনি এমন একজনকে বসাবেন, যিনি আমেরিকার ‘হাতের পুতুল’। সেই সুযোগেই দেশটির তেলভাণ্ডারে অবাধে রাজত্ব করতে চায় ওয়াশিংটন। ইতিমধ্যে আমেরিকার বিভিন্ন প্রান্তে ট্রাম্পের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মাদুরোকে নিয়ে যাওয়া হয়েছে নিউইয়র্কের ব্রুকলিনে। আপাতত সেখানেই মেট্রোপলিটান ডিটেনশন সেন্টারে মাদুরোকে বন্দি করে রাখা হবে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে চালানো মার্কিন সামরিক অভিযানে বেসামরিক নাগরিক ও সেনাসদস্যসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভেনেজুয়েলার একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় সৈন্য ও সাধারণ মানুষসহ অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন।

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, স্থলবাহিনী নামানোর আগে ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করতে একটি বড় ধরনের বিমান অভিযান চালানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিতে ১৫০টিরও বেশি মার্কিন বিমান মোতায়েন করা হয়েছিল, যাতে সামরিক হেলিকপ্টারগুলো মাদুরোর অবস্থানস্থলে সেনা নামাতে পারে।

তবে নিহতের সংখ্যা বা অভিযানের পরিধি সম্পর্কে হোয়াইট হাউস বা পেন্টাগন থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

RELATED ARTICLES

৩১ জানুয়ারি কারু’র বার্ষিক সাধারণ সভা

অনলাইন ডেস্ক : আগামী ৩১ জানুয়ারি কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কানাডিয়ান এলামনাই এ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি’ (CAARU)’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত...

ট্রাম্পের আগ্রাসী নীতি, নতুন জোট ও বাণিজ্য অংশীদার খুঁজছে কানাডা

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতির কারণে নতুন জোট ও বাণিজ্য অংশীদার খুঁজছে কানাডা। ট্রাম্প ন্যাটোর সদস্য ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব...

কানাডায় জালালাবাদ এসোসিয়েশন অফ সাসকাচোয়ান এর নব কার্যকর কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত

হেলাল সরকার : স¤প্রতি কানাডায় জালালাবাদ এসোসিয়েশন অফ সাসকাচোয়ান এর কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে সাসকাচোয়ানস্থ কনফেডারেশন ইন হোটেলে বিপুল সংখ্যক সিলেটি প্রবাসীর...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড....

এবার ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর...

স্থায়ী সদস্যপদের জন্য ১০০ কোটি ডলার চাঁদা দাবি ট্রাম্পের, ব্যঙ্গ পুতিনের

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অফ পিস’-এ স্থায়ী সদস্য হতে বিশ্বনেতাদের কাছ থেকে ১০০ কোটি ডলার চাওয়া হয়েছে। এর পরই...

ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০

অনলাইন ডেস্ক : জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে গেলে দশ জন সেনা নিহত এবং আরো ১০ জন আহত...

Recent Comments