Thursday, March 5, 2026
Thursday, March 5, 2026
Home কমিউনিটি টরন্টো ফিল্ম ফোরামে প্রসূন রহমান এর ‘শেকড়’ প্রদর্শিত

টরন্টো ফিল্ম ফোরামে প্রসূন রহমান এর ‘শেকড়’ প্রদর্শিত

সাহিদুল আলম টুকু : গত ২৪ অক্টোবর, শুক্রবার সন্ধ্যায় টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র ‘মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টার’ এ প্রদর্শিত হলো বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান পরিচালিত নতুন চলচ্চিত্র ‘শেকড়’। চলচ্চিত্রটির বিষয়বস্তু ও নির্মাণ শৈলী উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। উল্লেখ্য, গত বছর মে মাসে শুরু হওয়া ‘শেকড়’ চলচিচত্রের কাজ শেষ হয় এ বছরের জুন মাসে। গত ১৮ অক্টোবর চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী হয় টরন্টোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া (ইফসা)’তে।

অভিবাসন এবং অভিবাসী মানুষের আত্ম-পরিচয়ের সংকটসহ শেকড়ের টানে ফিরে দেখার চেষ্টা কেবল বাংলা ভাষাভাষি মানুষেরই নয়, বিশ্বজুড়ে সকলেরই রয়েছে কাছাকাছি অনুভব। ‘শেকড়’ চলচ্চিত্রে উঠে এসেছে মানুষ ও মাটির সেই চিরন্তন সম্পর্কের গল্প। জন্মভ‚মি থেকে বিচ্ছিন্ন হওয়ার পরেও আবার সেই শেকড়ের সন্ধানে খুঁজে ফেরার গল্প। পেছনে ফেলে যাওয়া প্রিয় মানুষদের সাথে আবার যোগাযোগ স্থাপনের প্রানান্তকর চেষ্টার গল্প।

‘শেকড়’ চলচ্চিত্রে অভিনয় করেছেন- এফএস নাইম, আইশা খান, দিলারা জামান, সমু চৌধূরী, সঙ্গীতা চৌধুরী, নাফিস আহমেদ, নাইরুজ সিফাত, রওনক রিপন, ফাতেমাতুজ জোহরা ইভা এবং শিশু শিল্পী মুনতাহা এমিলিয়া সহ আরো অনেকে। চলচ্চিত্রটির চিত্রায়ন হয়েছে, ঢাকা, গাজীপুর, রাজশাহী এবং কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে। ছবিটির চিত্রগ্রহণে ছিলেন- সাহিল রনি, শিল্প নির্দেশনায় ছিলেন- তারেক বাবলু, সম্পাদনা করেছেন- মাহফুজুল হক আশিক এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন রোকন ইমন।

অভিবাসী লেখক সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন প্রসূন রহমান। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান- ইমেশন ক্রিয়েটর। প্রসূন রহমানের নির্মিত অন্যান্য কাহিনী চলচ্চিত্রসমূহ হচ্ছে, ‘সুতপার ঠিকানা’, ‘জন্মভ‚মি’, ‘প্রিয় সত্যজিৎ’ এবং ‘ঢাকা ও ড্রিম’।

চলচ্চিত্র প্রদর্শনীর পর উপস্থিত দর্শকদের সাথে প্রসূন রহমানের মতবিনিময় অনুষ্ঠিত হয়। টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিকের সঞ্চালনায় মতবিনিময় পর্বটির সভাপতিত্ব করেন টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল। মতবিনিময়ে পরিচালক প্রসূন রহমান ও লেখক সানাউল মোস্তাফা উপস্থিত দর্শকদের প্রশ্নের উত্তর দেন।

RELATED ARTICLES

বিবাহোত্তর অনুষ্ঠানেও চমক দিলেন রাশমিকা-বিজয়

বিনোদন ডেস্ক : উদয়পুরে জমকালো বিয়ের পর এবার হায়দরাবাদে বিবাহোত্তর অনুষ্ঠানে নজর কাড়লেন দক্ষিণী তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। গত ২৬ ফেব্রুয়ারি...

উত্তাল মধ্যপ্রাচ্য: দুবাইয়ে আটকে পড়েছেন যেসব তারকারা

বিনোদন ডেস্ক : মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতির জেরে দুবাইয়ে আটকা পড়েছেন বলিউডের জনপ্রিয় বিনোদন জগতের একাধিক তারকা। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী থেকে শুরু...

ভারত-কানাডা দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহ চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক : দীর্ঘমেয়াদে ভারতকে ইউরেনিয়াম সরবরাহের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে কানাডা। সোমবার (২ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

অনলাইন ডেস্ক : জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এ বছরের স্বাধীনতা পুরস্কার দেওয়ার...

বিবাহোত্তর অনুষ্ঠানেও চমক দিলেন রাশমিকা-বিজয়

বিনোদন ডেস্ক : উদয়পুরে জমকালো বিয়ের পর এবার হায়দরাবাদে বিবাহোত্তর অনুষ্ঠানে নজর কাড়লেন দক্ষিণী তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। গত ২৬ ফেব্রুয়ারি...

‘বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করছে’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক...

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক : বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণ কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সকল...

Recent Comments