Tuesday, April 14, 2026
Tuesday, April 14, 2026
Home কমিউনিটি টরন্টোতে কারু’র ইফতার অনুষ্ঠিত

টরন্টোতে কারু’র ইফতার অনুষ্ঠিত

বাংলা কাগজ প্রতিবেদক : গত ৭ মার্চ, শনিবার টরন্টোর ৩০৩০ ড্যানফোর্থ এ্যাভিনিউ’র রেডহট তন্দুরী রেস্তোরাঁয় কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কানাডিয়ান এলামনাই এ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি’ (CAARU)’র ইফতার অনুষ্ঠিত হয়। ইফতার পার্টিতে কারু’র উল্লেখযোগ্য সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে কারু’র সাধারণ সম্পাদক ফারজানা হক বেবী’র সঞ্চালনায় উপস্থিত সদস্যরা কারু’র নবগঠিত কার্যনির্বাহী সদস্যদের অভিনন্দন জানান এবং সকলে প্রত্যাশা করেন, এই নতুন কার্যনির্বাহী কমিটির সঠিক দিক নির্দেশনায় আগামীতে কারু আরও বেশী সংগঠিত হবে এবং কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে স¤প্রীতির বন্ধন আরও শক্তিশালী করবে। সেই সাথে এ বছর বেশ কয়েকটি কার্যকরী ও আনন্দময় অনুষ্ঠানের আয়োজন করবে। সাধারণ সম্পাদক জানান, কারু’র পক্ষ থেকে স্বাধীনতা দিবস ও বাংলা নতুন বছরের অনুষ্ঠানের আয়োজন করা হবে যা যথাক্রমে মার্চ ও এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, খুব দ্রæত এই অনুষ্ঠানের সময় ও স্থান সকল সদস্যদের জানিয়ে দেয়া হবে। কারু’র সভাপতি মঈন মাহমুদ হোসাইন ইফতার পার্টিতে অংশগ্রহণ করার জন্য উপস্থিত সকল সদস্যের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনগুলিতে কারু আরও শক্তিশালী একটি প্লাটফর্ম হিসেবে কাজ চালিয়ে যাবে। এ ব্যাপারে তিনি সকল সদস্যের স্বতস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেন।

উল্লেখ্য, ১৯৫৩ সালে বাংলাদেশের রাজশাহী শহরে স্থাপিত এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। ৭৫৩ একর জায়গা জুড়ে দেশের সবচেয়ে প্রাকৃতিক মনোমুগ্ধকর এই বিশ্ববিদ্যালয়ে ১০টি ফ্যাকাল্টি এবং ৬০টি বিভাগ রয়েছে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা প্রায় ৪০ হাজার। বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশের সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক জীবনে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। সারা বিশ্বে ছড়িয়ে থাকা এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক অঙ্গনে সুনামের সাথে কাজ করার সাথে সাথে প্রতিনিয়ত বাংলাদেশের উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন। কানাডায় এই বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী বসবাস করেন।

RELATED ARTICLES

আর্টেমিস-২ নভোচারীদের সঙ্গে কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : এবারই প্রথম কোন চন্দ্র অভিযানে গিয়েছেন একজন কানাডিয়ান নভোচারী। সেই ঐতিহাসিক মুহূর্তে তার সঙ্গে সরাসরি কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আর্টেমিস-২...

দক্ষিণ লেবাননে ইসরায়েলি দখলদারিত্ব অবৈধ: তীব্র সমালোচনা কানাডার প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক : দক্ষিণ লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযান ও দখলদারিত্বকে সরাসরি ‘অবৈধ’ বলে আখ্যায়িত করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কুইবেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে...

‘বাংলা কাগজ’ সম্পাদকের মাতৃবিয়োগ

অনলাইন ডেস্ক : কানাডার টরন্টো থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘বাংলা কাগজ’ এর সম্পাদক মনিস রফিকের মা মর্জিনা খাতুন গত ১৫ মার্চ, রবিবার সকাল ১০টায় বাংলাদেশের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’

অনলাইন ডেস্ক : নতুন বছরকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যাল এলাকায় শুরু হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার পর ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’...

ইরানকে অর্থনীতির সন্ত্রাসী বলে অভিযুক্ত করেছেন জেডি ভান্স

অনলাইন ডেস্ক : ইরানকে বিশ্বজুড়ে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালানোর জন্য দায়ী বলে অভিযুক্ত করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পও দেখিয়েছেন, অবরোধ খেলায়...

ট্রাম্প-পোপ বিরোধ, পোপের অপমানে ইরানের প্রেসিডেন্টের প্রতিবাদ

অনলাইন ডেস্ক : জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন এবং পোপের প্রতি সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম...

রাত পোহালেই পহেলা বৈশাখ: বর্ষবরণের প্রাণের উৎসব

অনলাইন ডেস্ক : নতুন বছরের আগমনীসুর যেন ইতোমধ্যেই ভেসে উঠেছে বাতাসে। পুরনো বছরের জীর্ণতা, গ্লানি ও শোককে বিদায় জানিয়ে আগামীকাল শুরু হচ্ছে নতুন প্রাণের...

Recent Comments