Thursday, June 25, 2026
Thursday, June 25, 2026
Home কমিউনিটি টরন্টোতে অনুষ্ঠিত হলো উত্তরের জানালার আমারই চেতনার রঙে তার আছে শ্যামল পালক

টরন্টোতে অনুষ্ঠিত হলো উত্তরের জানালার আমারই চেতনার রঙে তার আছে শ্যামল পালক

হেলাল সরকার : ২৯ নভেম্বর, ২০২৫ টরন্টোতে অনুষ্ঠিত হয়ে গেল উত্তরের জানালায় এর পরিবেশনায় আমারই চেতনার রঙে এর ২য় পর্ব “তার আছে শ্যামল পালক”। কবি আসাদ চৌধুরী এবং কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর কবিতা নিয়ে সাজানো হয়েছিল দুটো গ্রন্থনা, প্রথম পর্বে উত্তরের জানালায় এর আবৃত্তি শিল্পীগণ এই বিশিষ্ট কবি দ্বয়ের কবিতা আবৃত্তি করেন ।

উল্লেখ্য আসিফ চৌধুরী এবং নুসরাত জাহান চৌধুরী (শাওলি) তাদের বাবার কবিতা আবৃত্তি করেন। এ পর্বে বিশিষ্ট শিল্পী এডওয়ার্ড মিল্টন গান পরিবেশন করেন। এছাড়া ফ্লোরা সূচি, ফরিদা হক, শাকিলা নাজ, ইতিহাস কাজী, জেবুন নাহার, মেহরাব রহমান, রনি মজুমদার কবিতা আবৃতি করেন।

অনুষ্ঠানটির গ্রন্থনা করেন সামিরা সামাদ ও উপস্থাপনা করেন ফ্লোরা সূচি এবং ফরিদা হক । মূলত ফ্লোরা সুচির সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। মঞ্চ সজ্জায় ছিলেন জেবুন নাহার এবং ইতিহাস কাজী। ২য় পর্বে আবৃত্তি করেন এ শহরের বিশিষ্ট আবৃত্তি শিল্পীবৃন্দ। ওনারা কবি আসাদ চৌধুরী এবং রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহর কবিতা আবৃত্তি করেন।এই পর্বে যারা আবৃত্তি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন তারা হলেন মেরী রাশেদীন, সুমন মালিক, কামরান করিম, রনি মজুমদার, সাঈয়েদা মারজিয়া আফরোজ, শামীমা চৌধুরী, জনি গোমেজ। অনুষ্ঠানে শহরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

সর্বোপরি “তার আছে শ্যামল পালক” সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। “সৃষ্টিশীলতার সুবাতাস বয়ে যাক সৃষ্টিশীল কাজে। হোক বিকাশ মন ও মননে, মানব ও মানবিকতায় ভালোলাগায় ভালোবাসায়-উত্তরের জানালায়”। উত্তরের জানালায় এই মূল মন্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে।

This article was written by Md Helal Uddin Sarker as part of the LJI.

RELATED ARTICLES

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’। বিশ্বের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

নিউইয়র্কের দুই আসনে ডেমোক্রেটিকের প্রার্থী হবেন ইসরায়েলবিরোধীরা

অনলাইন ডেস্ক : আসন্ন মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের দুটি সংসদীয় আসনে ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়বেন ইসরায়েলবিরোধী হিসেবে পরিচিত দুই প্রার্থী। মঙ্গলবার দলটির প্রার্থী বাছাইয়ের...

তীব্র তাপপ্রবাহে যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল বন্ধ

অনলাইন ডেস্ক : তীব্র তাপপ্রবাহের কারণে যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে কিংবা স্বাভাবিক সময়ের আগেই ছুটি দেয়া...

Recent Comments