Wednesday, April 22, 2026
Wednesday, April 22, 2026
Home ইন্টারন্যাশনাল জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি, ৩ মিটার উঁচু ঢেউয়ের...

জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি, ৩ মিটার উঁচু ঢেউয়ের শঙ্কা

অনলাইন ডেস্ক : জাপানের উত্তরাঞ্চলে ইওয়াতে উপকূলের অদূরে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পনের পর ইওয়াতে প্রিফেকচার, আওমোরি প্রিফেকচার এবং হোক্কাইডোর জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এতে সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার ঢেউয়ের আশঙ্কার কথা জানানো হয়।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এসব প্রিফেকচারের বাসিন্দাদের নদী ও উপকূলীয় এলাকা থেকে সরে গিয়ে দ্রুত উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানান।

জাপানি ভাষা না জানা দর্শকদের জন্য রাষ্ট্রীয় টিভি চ্যানেল এনএইচকের পর্দায় ইংরেজিতে ভেসে ওঠে, ‘Tsunami! Evacuate!’ এবং ‘Don’t turn back’।

জাপানের আবহাওয়া সংস্থার তথ্যমতে, সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। এই ভূমিকম্পের জেরে রাজধানী টোকিও পর্যন্ত কম্পন অনুভূত হয়। সেখানে কয়েক মিনিট ধরে ভবনগুলো দুলতে দেখা যায়।

সূত্র: জাপান টাইমস

RELATED ARTICLES

যুদ্ধবিরতি নিয়ে টানাপোড়েন: পাল্টাপাল্টি হুমকি ওয়াশিংটন-তেহরানের

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কোনও চুক্তি ছাড়া...

ইরাককে নিরাপত্তা সহযোগিতা ও ডলার দিচ্ছে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরাকের ওপর অভূতপূর্ব চাপ সৃষ্টি করে নিরাপত্তা সহযোগিতা স্থগিত এবং ডলার প্রবাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত মিলিশিয়াদের ক্রমবর্ধমান প্রভাব...

ইরান যুদ্ধ নিয়ে রাশিয়ার চরম সিদ্ধান্ত, আটক করলো ৪০ ইসরাইলিকে

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে ইসরাইল। টানা ৪০দিন হামলার পর চলছে যুদ্ধবিরতি। এরই মধ্যে চরম এক সিদ্ধান্ত নিয়েছে ইরানের অন্যতম...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যুদ্ধবিরতি নিয়ে টানাপোড়েন: পাল্টাপাল্টি হুমকি ওয়াশিংটন-তেহরানের

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কোনও চুক্তি ছাড়া...

বন্ধুদের সঙ্গে আরাধ্যা, এয়ারপোর্টে ফটোগ্রাফার মা ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : স্কুলের আন্তর্জাতিক ভ্রমণ শেষে মুম্বই বিমানবন্দরে ফিরছিল আরাধ্যা বচ্চন। তাকে নিতে সেখানে উপস্থিত ছিলেন মা ঐশ্বরিয়া রাই বচ্চ। বিমানবন্দরের বাইরে অপেক্ষা...

ইরাককে নিরাপত্তা সহযোগিতা ও ডলার দিচ্ছে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরাকের ওপর অভূতপূর্ব চাপ সৃষ্টি করে নিরাপত্তা সহযোগিতা স্থগিত এবং ডলার প্রবাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত মিলিশিয়াদের ক্রমবর্ধমান প্রভাব...

বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণ ৭৮.০৬৭ (আটাত্তর দশমিক শূন্য ছয় সাত) বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বলে...

Recent Comments