Tuesday, April 14, 2026
Tuesday, April 14, 2026
Home বিনোদন চিরচেনা রূপে প্রীতি জিনতা, নজর কাড়ল কোটি টাকার বিলাসবহুল ঘড়ি

চিরচেনা রূপে প্রীতি জিনতা, নজর কাড়ল কোটি টাকার বিলাসবহুল ঘড়ি

বিনোদন ডেস্ক : আইপিএলের উত্তেজনাপূর্ণ ম্যাচে যখন মাঠ আর গ্যালারি জুড়ে দর্শকদের উচ্ছ্বাস তুঙ্গে, ঠিক সেই সময়েই উপস্থিত হয়ে সবার নজর কাড়লেন বলিউড তারকা ও কিংস ইলেভেন পাঞ্জাবের সহ-মালিক প্রীতি জিনতা। দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে থাকলেও তার আকর্ষণীয় উপস্থিতি এবং পরিচিত মিষ্টি হাসি এখনও ভক্তদের হৃদয়ে সমানভাবে জায়গা করে নেয়।

তবে এবার শুধু তার উপস্থিতিই নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তার হাতে থাকা একটি বিলাসবহুল ঘড়ি। দ্য ফ্রি প্রেস জার্নাল–এর তথ্য অনুযায়ী, প্রীতির হাতে ছিল ফ্রান্সের জনপ্রিয় ব্র্যান্ড ‘প্যান্থার ডে কার্টিয়ের’-এর একটি প্রিমিয়াম ঘড়ি, যা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা শুরু হয়েছে।

ঘড়িটি তৈরি করা হয়েছে খাঁটি সোনায় এবং এতে রয়েছে কার্টিয়েরের স্বাক্ষর নকশা—হালকা গোলাকার কোণা, রোমান সংখ্যার ঘণ্টা চিহ্ন এবং প্যান্থার-অনুপ্রাণিত আকর্ষণীয় ব্রেসলেট। এটি একদিকে ঘড়ি, অন্যদিকে গহনার মতো স্টাইলিশ—দুইয়েরই এক অনন্য মিশ্রণ। এর দাম প্রায় ৩৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ লাখ টাকার বেশি।

এত দামী ঘড়ি পরলেও প্রীতির পোশাকে ছিল সাদামাটা আভিজাত্য। দলের প্রতি সমর্থন জানাতে তিনি পরেছিলেন লাল টি-শার্ট, যেখানে লেখা ছিল ‘পাঞ্জাবের সিংহ’। এর সঙ্গে সবুজ জগারস ও লাল-সাদা পাঞ্জাব কিংস বোম্বার জ্যাকেট তার লুককে করে তোলে আরও প্রাণবন্ত।

এদিকে ভক্তদের জন্য রয়েছে আরও সুখবর। ২০১৮ সালের ‘ভাইয়াজি সুপারহিট’–এর পর দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন প্রীতি জিনতা। আমির খান প্রযোজিত ‘লাহোর ১৯৪৭’ সিনেমার মাধ্যমে তার এই প্রত্যাবর্তন হতে যাচ্ছে। ছবিটিতে বহুদিন পর আবার সানি দেওলের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৩ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

RELATED ARTICLES

রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোঁসলের বিদায়

বিনোদন ডেস্ক : কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাচ্ছে ভারত। সোমবার (১৩ এপ্রিল) মুম্বাইয়ের লোয়ার পারেলে তার নিজ বাসভবন ‘কাসা গ্র্যান্ডে’তে...

নারীদের প্রতি বিদ্বেষ নিয়ে হানিয়া আমিরের বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক : পাকিস্তানের আলোচিত-সমালোচিত অভিনেত্রী হানিয়া আমির সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক বক্তব্যে নারীদের প্রতি বিদ্যমান বিদ্বেষ নিয়ে মুখ খুলেছেন। দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যমে...

লেবাননে হামলায় তীব্র ক্ষোভ প্রকাশ মিয়া খলিফার

বিনোদন ডেস্ক : লেবাননে ইসরাইলি সামরিক অভিযানের সাম্প্রতিক তীব্রতা বৃদ্ধি নিয়ে সামাজিক মাধ্যমে মুখ খুলেছেন লেবানিজ-আমেরিকান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিয়া খলিফা। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’

অনলাইন ডেস্ক : নতুন বছরকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যাল এলাকায় শুরু হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার পর ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’...

ইরানকে অর্থনীতির সন্ত্রাসী বলে অভিযুক্ত করেছেন জেডি ভান্স

অনলাইন ডেস্ক : ইরানকে বিশ্বজুড়ে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালানোর জন্য দায়ী বলে অভিযুক্ত করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পও দেখিয়েছেন, অবরোধ খেলায়...

ট্রাম্প-পোপ বিরোধ, পোপের অপমানে ইরানের প্রেসিডেন্টের প্রতিবাদ

অনলাইন ডেস্ক : জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন এবং পোপের প্রতি সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম...

রাত পোহালেই পহেলা বৈশাখ: বর্ষবরণের প্রাণের উৎসব

অনলাইন ডেস্ক : নতুন বছরের আগমনীসুর যেন ইতোমধ্যেই ভেসে উঠেছে বাতাসে। পুরনো বছরের জীর্ণতা, গ্লানি ও শোককে বিদায় জানিয়ে আগামীকাল শুরু হচ্ছে নতুন প্রাণের...

Recent Comments