Tuesday, July 28, 2026
Tuesday, July 28, 2026
Home ইন্টারন্যাশনাল চিকিৎসায় যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসায় যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

অনলাইন ডেস্ক : চিকিৎসাশাস্ত্রে বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো নোবেল পুরস্কার ২০২৫-এর আনুষ্ঠানিক যাত্রা। এ বছর চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী অবদানের স্বীকৃতি হিসেবে মেরি ই. ব্রুনকো, ফ্রেড র‍্যামসডেল এবং শিমন সাকাগুচি যৌথভাবে পেয়েছেন নোবেল পুরস্কার। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়,সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি সোমবার (৬ অক্টোবর) এ বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করে। তারা এই সম্মান পেয়েছেন ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ বা শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থার ভারসাম্য রক্ষার প্রক্রিয়া সংক্রান্ত আবিষ্কারের জন্য।

নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়, এই তিন বিজ্ঞানীর আবিষ্কার ইমিউনোলজির এক নতুন গবেষণা ক্ষেত্রের ভিত্তি তৈরি করেছে, যা ক্যান্সার ও অটোইমিউন রোগের নতুন চিকিৎসা পদ্ধতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিন নোবেলজয়ীর পরিচয়
মেরি ই. ব্রুনকো যুক্তরাষ্ট্রের সিয়াটলের ইনস্টিটিউট ফর সিস্টেমস বায়োলজির গবেষক।

ফ্রেড র‍্যামসডেল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক সোনোমা বায়োথেরাপিউটিক্স প্রতিষ্ঠানের বিজ্ঞানী।

শিমন সাকাগুচি জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজি বিভাগের অধ্যাপক, যিনি দীর্ঘদিন ধরে রেগুলেটরি টি-সেল ও ইমিউন টলারেন্স নিয়ে গবেষণা করছেন।

প্রসঙ্গত, গত বছর (২০২৪) চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন। তারা মাইক্রোআরএনএ আবিষ্কার ও জিন নিয়ন্ত্রণে তার ভূমিকার জন্য এই স্বীকৃতি অর্জন করেন।

চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি এই ছয় বিভাগে ছয় দিনে ঘোষণা করা হবে নোবেল বিজয়ীদের নাম। আগামী ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোম ও নরওয়ের অসলোতে এক বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। প্রতিটি পুরস্কারের সঙ্গে থাকবে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনারের চেক, একটি মানপত্র এবং একটি স্বর্ণপদক।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments