Tuesday, March 10, 2026
Tuesday, March 10, 2026
Home ইন্টারন্যাশনাল ঘূর্ণিঝড়ের প্রভাবে শ্রীলঙ্কায় নিহত বেড়ে ১৩২, জরুরি অবস্থা ঘোষণা

ঘূর্ণিঝড়ের প্রভাবে শ্রীলঙ্কায় নিহত বেড়ে ১৩২, জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ১৭৬ জন। শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। একই সঙ্গে প্রাকৃতিক এই বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে ৪৪ হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঠাঁই হয়েছে হাজারো বাসিন্দার। ভয়াবহ ঘূর্ণিঝড়ে ১৫ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রীলঙ্কার কোনো কোনো এলাকায় ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে ঘূর্ণিঝড় আঘাত হানার পর বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার। দেশটির পূর্ব ও মধ্যাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে ভূমিধসে।

সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী যৌথভাবে উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। দেশটির আবহাওয়া দপ্তর বলছে, এবার বন্যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ।

RELATED ARTICLES

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সৌদি সফরে চীনের বিশেষ দূত

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার লক্ষ্যে সৌদি আরব সফর করছেন চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন। সফরকালে তিনি সৌদির আরবের পররাষ্ট্রমন্ত্রী...

তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলার অভিযোগ অস্বীকার ইরানের

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে ইরান। এছাড়াও তুরস্ক, সাইপ্রাস এবং আজারবাইজানে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে...

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা

অনলাইন ডেস্ক : ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করা হয়েছে মোজতবা খামেনির নাম। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান। রোববার (৮...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রেমিট্যান্সে বড় ধরনের ধসের শঙ্কা

অনলাইন ডেস্ক : ইরান-ইসরাইল যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ায় দেশের জনশক্তি র ঝুঁকিতে পড়ার আশঙ্কায় বিশ্লেষকরা। যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রবাসী কর্মীদের চাকরি হারানোর শঙ্কা প্রকট...

বিমানের মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও অস্থির পরিস্থিতির কারণে কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত ও সৌদি আরবের দাম্মাম রুটে ফ্লাইট চলাচল...

সড়কে প্রাণ হারালেন লেডি বাইকার, শোকে বাবার আত্মহত্যা

বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাজিলিয়ান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও লেডি বাইকার কার্লা থাইনারা (২৫)। মর্মান্তিক এই ঘটনার কিছুক্ষণ পর মেয়ের মৃত্যু...

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সৌদি সফরে চীনের বিশেষ দূত

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার লক্ষ্যে সৌদি আরব সফর করছেন চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন। সফরকালে তিনি সৌদির আরবের পররাষ্ট্রমন্ত্রী...

Recent Comments