Saturday, June 27, 2026
Saturday, June 27, 2026
Home ইন্টারন্যাশনাল ‘গাজা শান্তি সম্মেলন’ সোমবার, সভাপতিত্ব করবেন ট্রাম্প

‘গাজা শান্তি সম্মেলন’ সোমবার, সভাপতিত্ব করবেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : গাজা যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটানোর লক্ষ্যে আগামীকাল সোমবার মিশরে হতে যাচ্ছে শীর্ষ শান্তি সম্মেলন। মিশরের প্রেসিডেন্ট দপ্তর জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সম্মেলনে সভাপতিত্ব করবেন।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, মিশরের শার্ম আল-শেখে ২০টিরও বেশি দেশের নেতাদের অংশগ্রহণে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য, গাজা উপত্যকায় যুদ্ধের অবসান ঘটানো, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার একটি নতুন যুগের সূচনা করা।

সম্মেলনটিতে যোগ দেয়ার কথা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এছাড়া ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, তার ইতালিয়ান প্রতিপক্ষ জর্জিয়া মেলোনি এবং স্পেনের পেদ্রো সানচেজ যোগ দেবেন এতে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও তার উপস্থিতি নিশ্চিত করেছেন।

তবে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শার্ম আল-শেখে থাকবেন কিনা সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে হামাস জানিয়েছে যে তারা অংশ নেবে না।

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হোসাম বাদরান এএফপিকে এক সাক্ষাৎকারে বলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী এতে জড়িত হবে না। তিনি বলেন, গাজা নিয়ে পূর্ববর্তী আলোচনায় হামাস প্রধানত কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে কাজ করেছে।

পরিকল্পনার প্রথম পর্যায়ে সোমবারের মধ্যে জিম্মি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির মাধ্যমে শুরু হওয়ার কথা রয়েছে, যাকে দুই বছরের যুদ্ধের পর “ঐতিহাসিক মোড়” হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাজ্য।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments