Saturday, June 13, 2026
Saturday, June 13, 2026
Home ইন্টারন্যাশনাল গাজা ঘোষণাপত্রে সই করলো যুক্তরাষ্ট্র, মিশর, কাতার, তুরস্ক

গাজা ঘোষণাপত্রে সই করলো যুক্তরাষ্ট্র, মিশর, কাতার, তুরস্ক

অনলাইন ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আঞ্চলিক নেতারা একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। সোমবার (১৩ অক্টোবর) মিশরের শারম আল-শেখ শহরে এ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। খবর এএফপির।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘মধ্যপ্রাচ্যের জন্য একটি অসাধারণ দিন’ হিসেবে অভিনন্দন জানিয়েছেন। তিনি এবং আঞ্চলিক নেতারা গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য একটি ঘোষণাপত্রে সই করেছেন। একই সাথে মিশর, কাতার এবং তুরস্কের নেতারা গাজা চুক্তির গ্যারান্টি হিসেবে ঘোষণাপত্রে সই করেন।

ইসরাইল ও হামাসের মধ্যে জিম্মি ও বন্দী বিনিময়ের কয়েক ঘন্টা পর ট্রাম্প ইসরাইলে এক ব্যতিক্রমী সফর করেন। সেখানে তিনি পার্লামেন্টে ভাষণে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশংসা করেন। এরপর তিনি গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরে যান।

ট্রাম্প বলেছেন, ‘এটি বিশ্বের জন্য একটি অসাধারণ দিন, এটি মধ্যপ্রাচ্যের জন্য একটি অসাধারণ দিন।’ দুই ডজনেরও বেশি বিশ্ব নেতা শার্ম আল-শেখের রিসোর্টে আলোচনা করতে বসেছেন।

সই করার আগে ট্রাম্প বলেছেন, ‘এই নথিতে নিয়মকানুন এবং আরো অনেক কিছু স্পষ্টভাবে উল্লেখ থাকবে।’ দু’বার পুনরাবৃত্তি করে বলেছেন, ‘এটি টিকে থাকবে।’

গাজা যুদ্ধের অবসান ঘটানোর ট্রাম্পের পরিকল্পনার অংশ হিসেবে, সোমবার হামাস গাজায় দুই বছর বন্দী থাকার পর তাদের হাতে থাকা শেষ ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছে।

বিনিময়ে ইসরাইল তাদের কারাগারে বন্দী থাকা ১,৯৬৮ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। তাদের কারা বিভাগ একথা জানিয়েছে।

ট্রাম্প ইসরাইলের সংসদে এক ভাষণে আইন প্রণেতাদের বলেছেন, ‘৭ অক্টোবর থেকে এই সপ্তাহ পর্যন্ত ইসরাইল যুদ্ধে লিপ্ত একটি জাতি, এমন বোঝা বহন করছে যা কেবল একজন গর্বিত এবং বিশ্বস্ত জনগণই সহ্য করতে পারে।’ সেখানে তিনি পৌঁছানোর পর আইনপ্রণেতারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তাকে করতালি দেন।

তিনি আরো বলেছেন, ‘এই ভূখণ্ড জুড়ে হাজার হাজর পরিবারের জন্য বছরের পর বছর ধরে সত্যিকারের শান্তির একটি দিনও দেখা যায়নি। শুধু ইসরাইলিদের জন্য নয়, ফিলিস্তিনিদের জন্যও এবং আরো অনেকের জন্য, দীর্ঘ এবং বেদনাদায়ক দুঃস্বপ্ন অবশেষে শেষ হয়েছে।’

তেল আবিবে জিম্মি পরিবারগুলোকে স্বাগত জানানোর জন্য জড়ো হওয়া বিশাল জনতা প্রথম মুক্তির খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে আনন্দ, কান্না এবং গানে ফেটে পড়ে, যদিও যারা বেঁচে ছিল না তাদের হারানোর বেদনা স্পষ্ট ছিল।

অধিকৃত পশ্চিম তীর শহর রামাল্লায়, বন্দীদের বহনকারী প্রথম বাসগুলোকে স্বাগত জানাতে বিশাল জনতা জড়ো হয়েছিল। কেউ কেউ ‘আল্লাহু আকবর’ বা ঈশ্বর সর্বশ্রেষ্ঠ, স্লোগান দিয়ে উদযাপন করছিল।

এবং দক্ষিণ গাজা শহর খান ইউনিসে একই রকম একটি সমাবেশে বাসিন্দারা বন্দীদের বহনকারী ধীর গতির রেড ক্রস বাসের পাশে উঠে তাদের প্রিয়জনদের আলিঙ্গন বা চুম্বনের মাধ্যমে বাড়িতে স্বাগত জানায়।

RELATED ARTICLES

ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়ে ট্রাম্পের সম্মতি

অনলাইন ডেস্ক : জব্দ থাকা ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করতে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবি করেছেন ইরানের এক জ্যেষ্ঠ...

ইরানকে ৩ বিলিয়ন ডলার দেওয়ার বিষয়ে মুখ খুলল আমিরাত

অনলাইন ডেস্ক : বার্তা সংস্থা রয়টার্সসহ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, পারস্য উপসাগরীয় অঞ্চলে হামলা না চালানোর শর্তে ইরানকে ১০ বিলিয়ন বা ১...

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা, জেনেভায় যাচ্ছেন জেডি ভ্যান্স

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা চুক্তির সম্ভাবনা জোরালো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আলিয়াকে হেয় করার চেষ্টা, অভিনেত্রীর পক্ষ নিলেন শহীদ কাপুর

বিনোদন ডেস্ক : চরিত্র যেমনই হোক, তা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে দারুণ পারদর্শী আলিয়া ভাট। যার সুবাদে সিনেমাপ্রেমীদের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি অল্প...

ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়ে ট্রাম্পের সম্মতি

অনলাইন ডেস্ক : জব্দ থাকা ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করতে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবি করেছেন ইরানের এক জ্যেষ্ঠ...

‘বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দল’

অনলাইন ডেস্ক : আগামী বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোর কারণে বিরোধী দলের পছন্দ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) কক্সবাজার সদরের...

ইরানকে ৩ বিলিয়ন ডলার দেওয়ার বিষয়ে মুখ খুলল আমিরাত

অনলাইন ডেস্ক : বার্তা সংস্থা রয়টার্সসহ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, পারস্য উপসাগরীয় অঞ্চলে হামলা না চালানোর শর্তে ইরানকে ১০ বিলিয়ন বা ১...

Recent Comments