Monday, January 19, 2026
Monday, January 19, 2026
Home ইন্টারন্যাশনাল কেনেডি সেন্টারের নাম পরিবর্তন, ট্রাম্পের বিরুদ্ধে মামলা

কেনেডি সেন্টারের নাম পরিবর্তন, ট্রাম্পের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক : ওয়াশিংটন ডিসিতে কেনেডি সেন্টারের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প-কেনেডি সেন্টার’ রাখা হয়েছে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তার বিরুদ্ধে মামলাও হয়েছে। নাম পরিবর্তনের খবর প্রকাশ হলে এই নামটি ফেডারেল আইনের মাধ্যমে সুরক্ষিত এবং এটি এভাবে বদলানোর সুযোগ নেই বলে জানিয়েছিলেন কেনেডি পরিবারের সদস্য জো কেনেডি।

জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে ট্রাম্পের নাম যুক্ত করা নিয়ে মামলা করেছেন ডেমোক্র্যাট পার্টির আইনপ্রণেতা জয়েস বিটি। মার্কিন আইনের অধীনে কেনেডি সেন্টারের বোর্ডের সদস্য হিসেবে মনোনীত কয়েক জন ডেমোক্র্যাট আইনপ্রণেতার একজন বিটি। তিনি মামলায় দাবি করেছেন, নাম পরিবর্তনের উদ্যোগটি অবৈধ। কারণ কেন্দ্রের নাম পরিবর্তনের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। মামলায় বলা হয়েছে, নাম পরিবর্তন সংক্রান্ত বোর্ড সভায় বিটি ফোনে যুক্ত হয়েছিলেন, কিন্তু তিনি আপত্তি জানাতে গেলে তাকে থামিয়ে দেওয়া হয়।

গত সপ্তাহে কেনেডি সেন্টারের পরিচালনা পর্ষদ ভোটের মাধ্যমে এই পারফর্মিং আর্টস কেন্দ্রটির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প-কেনেডি সেন্টার’ করার সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, প্রতিষ্ঠানটিতে ট্রাম্পের বহু মিত্র বসে আছেন। কেনেডি সেন্টারের ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে বোর্ড অব ট্রাস্টিজে ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত ৩৪ জন সদস্য এবং আইনের মাধ্যমে মনোনীত আরো ২৩ জন সদস্য রয়েছেন। দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প কেনেডি সেন্টারের একাধিক বোর্ড সদস্যকে বরখাস্ত করে নিজের মিত্রদের নিয়োগ দেন। এরপর বোর্ড তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে এবং তার ঘনিষ্ঠ উপদেষ্টা রিচার্ড গ্রেনেল বোর্ডের সভাপতি হন। —বিবিসি ও রয়টার্স

RELATED ARTICLES

নোবেল পাইনি, তাই শান্তি নিয়ে ভাবছি না: ট্রাম্প

অনলাইন ডেস্ক : চলতি বছর নোবেল শান্তি পুরষ্কার না পেয়ে এখন আর বৈশ্বিক শান্তির কথা ভাবার বাধ্যবাধকতা অনুভব করেন না বলে মন্তব্য করেছেন মার্কিন...

বৈশ্বিক আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্র দায়মুক্তির সঙ্গে আচরণ করছে। দেশটি মনে করে তাদের ক্ষমতা আন্তর্জাতিক আইনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের...

লাইনচ্যুত ট্রেনের সঙ্গে আরেক ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২১

অনলাইন ডেস্ক : দক্ষিণ স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। তাদের মধ্যে ৩০ জনের অবস্থা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মিটিং-মিছিল আর দোষারোপের রাজনীতি নয়: তারেক রহমান

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল-মিটিং আর দোষারোপের মধ্যে...

নোবেল পাইনি, তাই শান্তি নিয়ে ভাবছি না: ট্রাম্প

অনলাইন ডেস্ক : চলতি বছর নোবেল শান্তি পুরষ্কার না পেয়ে এখন আর বৈশ্বিক শান্তির কথা ভাবার বাধ্যবাধকতা অনুভব করেন না বলে মন্তব্য করেছেন মার্কিন...

বৈশ্বিক আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্র দায়মুক্তির সঙ্গে আচরণ করছে। দেশটি মনে করে তাদের ক্ষমতা আন্তর্জাতিক আইনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের...

লাইনচ্যুত ট্রেনের সঙ্গে আরেক ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২১

অনলাইন ডেস্ক : দক্ষিণ স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। তাদের মধ্যে ৩০ জনের অবস্থা...

Recent Comments