Wednesday, April 15, 2026
Wednesday, April 15, 2026
Home ইন্টারন্যাশনাল কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর লাশ দেখতে এসে সেনাদের গুলিতে নিহত ৪

কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর লাশ দেখতে এসে সেনাদের গুলিতে নিহত ৪

অনলাইন ডেস্ক : কেনিয়ার রাজধানী নাইরোবির এক স্টেডিয়ামে বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গার মরদেহ দেখতে জড়ো হওয়া উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত চার জন নিহত হয়েছে।

দশকের পর দশক ধরে কেনিয়ার রাজনীতির অন্যতম প্রধান মুখ রাইলা ওডিঙ্গা পাঁচবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এক সময় রাজনৈতিক বন্দীও ছিলেন। তিনি বুধবার ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মারা যান।

হাজারো সমর্থক বৃহস্পতিবার সকালে রাজধানীর রাস্তায় নেমে পড়লে নাইরোবির স্পোর্টস এরেনার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে জনতা, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনারা আকাশে গুলি ও কাঁদানে গ্যাস ছোঁড়ে।

রাজধানী নাইরোবিতে অবস্থিত এই স্টেডিয়ামে পুলিশ তাজা গুলি ব্যবহার করেছে নাকি রাবার বুলেট ব্যবহার করেছে তা এখনও স্পষ্ট নয়।

একজন পুলিশ কর্মকর্তা জানান, স্টেডিয়ামে অন্তত দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। স্থানীয় টিভি চ্যানেল কেটিএন নিউজ ও সিটিজেন টিভি একই তথ্য নিশ্চিত করেছে।

পরে পুলিশ টিয়ারগ্যাস ছুঁড়ে জনতাকে ছত্রভঙ্গ করে, ফলে স্টেডিয়াম প্রায় ফাঁকা হয়ে যায়।

এর আগে হাজারো শোকাহত নাগরিক নাইরোবির আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করে অনুষ্ঠান ব্যাহত করেন, যেখানে সামরিক সম্মানের সঙ্গে প্রেসিডেন্ট উইলিয়াম রুটোসহ কর্মকর্তারা ওডিঙ্গার মরদেহ গ্রহণ করছিলেন।

ঘটনার জেরে দুই ঘণ্টার জন্য বিমানবন্দর কার্যক্রম স্থগিত করা হয়।

সূত্র : বিবিসি, রয়টার্স

RELATED ARTICLES

ভারতের ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণে নিহত ১১

অনলাইন ডেস্ক : ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের একটি তাপ বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরিত হয়ে নিহত হয়েছেন ওই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১১ জন কর্মচারী। এই ঘটনায়...

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডে নববর্ষের উৎসবের প্রথম চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত ও সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। এরমধ্যে রাজধানী ব্যাংককে সবচেয়ে বেশি...

পোপকে নিয়ে এবার ট্রাম্পের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালেন মেলোনি

অনলাইন ডেস্ক : ইরানের পারমাণবিক হুমকির বিষয়ে পোপ লিও চতুর্দশ কিছুই বোঝেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভারতের ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণে নিহত ১১

অনলাইন ডেস্ক : ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের একটি তাপ বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরিত হয়ে নিহত হয়েছেন ওই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১১ জন কর্মচারী। এই ঘটনায়...

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডে নববর্ষের উৎসবের প্রথম চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত ও সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। এরমধ্যে রাজধানী ব্যাংককে সবচেয়ে বেশি...

পোপকে নিয়ে এবার ট্রাম্পের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালেন মেলোনি

অনলাইন ডেস্ক : ইরানের পারমাণবিক হুমকির বিষয়ে পোপ লিও চতুর্দশ কিছুই বোঝেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া...

নতুন আইন, সহজ হলো কানাডার নাগরিকত্ব পাওয়ার নিয়ম

অনলাইন ডেস্ক : নতুন আইনি পরিবর্তনের ফলে কানাডার নাগরিকত্ব পাওয়া আগের যেকোনো সময়ের চেয়ে সহজ হয়েছে। এর ফলে বংশধরদের জন্য নাগরিকত্ব পাওয়া সব থেকে...

Recent Comments