Wednesday, March 18, 2026
Wednesday, March 18, 2026
Home কমিউনিটি কানাডার এমপি পদ থেকে পদত্যাগ করলেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড

কানাডার এমপি পদ থেকে পদত্যাগ করলেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড

অনলাইন ডেস্ক : কানাডার সাবেক ফেডারেল মন্ত্রী ও রোজডেল এলাকার এমপি ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করেছেন। গত বছর কানাডার ফেডারেল নির্বাচনের আগে ও পরে তিনি ছিলেন ব্যাপকভাবে আলোচিত ছিলেন। এছাড়াও তিনি ইউক্রেনে ফান্ড পাঠানোর ক্ষেত্রেও ছিলেন সমালোচিত। ক্রিস্টিয়া ঘোষণা দিয়েছেন যে, তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অর্থনৈতিক উন্নয়নবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পরই তিনি এই সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত, সোমবার রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ফ্রিল্যান্ড তার পদত্যাগের কথা জানান। এর আগে একই দিন প্রেসিডেন্ট জেলেনস্কি তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেন।

ফ্রিল্যান্ড বলেন, আজকের বিশ্বে গণতন্ত্র রক্ষার লড়াইয়ের অগ্রভাগে রয়েছে ইউক্রেন। এই কাজে অবৈতনিকভাবে অবদান রাখার সুযোগ পেয়ে আমি সম্মানিত। আমার নির্বাচনি এলাকার মানুষ যে আস্থা ও সমর্থন আমাকে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।

তিনি আরও জানান, কানাডা সরকারের ইউক্রেন পুনর্গঠনবিষয়ক বিশেষ প্রতিনিধি পদ থেকেও তিনি সরে দাঁড়াচ্ছেন। গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী মার্ক কার্নির মন্ত্রিসভা ছাড়ার পর তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন।

এর আগে কনজারভেটিভ এমপি মাইকেল চংসহ বিরোধী দলের একাধিক নেতা বলেন, একজন কানাডীয় এমপি একইসঙ্গে কোনো বিদেশি সরকারের উপদেষ্টা হতে পারেন না। চং বলেন, তাকে একটি বেছে নিতে হবে—এমপি পদ অথবা উপদেষ্টা পদ।

ফ্রিল্যান্ড জানান, ইউক্রেনের এই ভূমিকা অবৈতনিক ও খণ্ডকালীন। তিনি ২২ ডিসেম্বর জেলেনস্কির কাছ থেকে প্রস্তাব পান এবং ২৪ ডিসেম্বর কানাডার প্রধানমন্ত্রী কার্নিকে বিষয়টি জানান।

এছাড়া তিনি চলতি বছরের জুলাইয়ে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি পদ গ্রহণের পরিকল্পনাও ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, যুদ্ধপরবর্তী ইউক্রেন পুনর্গঠনে ফ্রিল্যান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার ভাষায়, বিনিয়োগ আকর্ষণ ও অর্থনৈতিক রূপান্তরের ক্ষেত্রে তার অভিজ্ঞতা ইউক্রেনের জন্য অত্যন্ত মূল্যবান হবে।

RELATED ARTICLES

‘বাংলা কাগজ’ সম্পাদকের মাতৃবিয়োগ

অনলাইন ডেস্ক : কানাডার টরন্টো থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘বাংলা কাগজ’ এর সম্পাদক মনিস রফিকের মা মর্জিনা খাতুন গত ১৫ মার্চ, রবিবার সকাল ১০টায় বাংলাদেশের...

কানাডার টরন্টো এর ওয়ার্ডেন উডসের উই সি আস ফটো গ্যালারি উদ্বোধন করলেন ডলি বেগম

হেলাল সরকার : ০৬মার্চ’২৬ ওয়ার্ডেন উডসের “উই সি আস” ছবির গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে এমপিপি ও এমপি প্রার্থী ডলি বেগম উপস্থিত থেকে উদ্বোধন করেন, সেই...

টরন্টোতে কারু’র ইফতার অনুষ্ঠিত

বাংলা কাগজ প্রতিবেদক : গত ৭ মার্চ, শনিবার টরন্টোর ৩০৩০ ড্যানফোর্থ এ্যাভিনিউ’র রেডহট তন্দুরী রেস্তোরাঁয় কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কানাডিয়ান এলামনাই...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আলি লারিজানি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরান

অনলাইন ডেস্ক : জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান। গতকাল মঙ্গলবার রাতে তার ওপর হামলা...

পুলিশ সংস্কারে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত গ্লোবাল ফ্রড সামিটের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসন এক...

অভিনেতা শামস সুমন মারা গেছেন

বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশকের টিভি নাটকের জনপ্রিয় মুখ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার...

পাকিস্তানের বিমান হামলায় কাবুলে নিহত ৪০০, ক্ষোভে ফুঁসছেন রশিদরা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে প্রায় ৪০০ জন নিহত এবং ২৫০ জনের বেশি আহত...

Recent Comments