Thursday, March 12, 2026
Thursday, March 12, 2026
Home কানাডা কানাডায় ৩৬০ টাই পরে গিনেস রেকর্ড গড়লেন নারী

কানাডায় ৩৬০ টাই পরে গিনেস রেকর্ড গড়লেন নারী

অনলাইন ডেস্ক : মাথা গলিয়ে একটার পর একটা লাল, নীল, সবুজ, ডোরাকাটা গলবন্ধনী (টাই) পরানো হচ্ছে কানাডার রাজনীতিবিদ মারওয়া রিজকির গলায়। এভাবে একবারে ৩৬০টি টাই গলায় পরে রেকর্ড গড়েছেন তিনি। গত বছরের নভেম্বরে কানাডিয়ান টিভির ইনফোম্যান নামের একটি অনুষ্ঠানের অংশ হিসেবে তিনি এতগুলো টাই একবারে গলায় পরেন। স¤প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এ বিষয়ে স্বীকৃতি দিয়েছে তাঁকে।

মারওয়া কুইবেকের জাতীয় পরিষদের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ বছর তিনি তাঁর পরিবার ও ছোট সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে জাতীয় পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

রাজনীতিক হিসেবে কর্মজীবন উদ্?যাপনে কুইবেকের ওই অনুষ্ঠানে মারওয়াকে একটি বিশ্ব রেকর্ড গড়তে সরাসরি স¤প্রচারে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়। আয়োজকেরা এমন একটি মজার বিষয় বেছে নেন, যেখানে মারওয়াকে একসঙ্গে গলায় ৩৬০টির বেশি টাই পরতে হয়। এতে তিনি ২০২৩ সালে ব্রাজিলের ডেভিড আপারেসিডো দোস সান্তোস আরাউজোর করা রেকর্ড ভেঙে দিয়েছেন। মারওয়া বলেন, ‘আমি একসঙ্গে সবচেয়ে বেশিসংখ্যক টাই গলায় পরার এই রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ গ্রহণ করেছি এটা দেখানোর জন্য যে নারী-পুরুষ সমান, আর নারীরাও অনেকগুলো টাই পরতে পারে।’

মারওয়াকে সাহায্য করার জন্য প্রতিটি টাই আগে থেকেই বাঁধা ছিল। এ ছাড়া মারওয়া ও প্রযোজনা দলের সদস্যরা আগেভাগেই এগুলো গলায় পরানোর অনুশীলন করেছিলেন, যাতে গলায় যথেষ্ট জায়গা নিশ্চিত করা যায়। যখন রেকর্ড করার সময় এল, হিসাবরক্ষক পিয়ের-ইভ ম্যাকসুইন মারওয়ার গলায় থাকা সব টাই গুনে দেখেন। মন্ট্রিয়ল পুলিশের প্রধান ফাদি দাঘের বিষয়টি পর্যবেক্ষণ করেন। মারওয়ার গলায় একের পর এক টাই পরিয়ে দেন অনুষ্ঠানের সঞ্চালক ও টিভি উপস্থাপক জ্যঁ-রে?নে ডুফোর। আগের রেকর্ড ভাঙতে মারওয়ার সময় লাগে ৪৮ মিনিট। ততক্ষণে বিশাল এক টাইয়ের স্তূপে তাঁর মুখ প্রায় পুরোপুরি ঢেকে যায়। মারওয়ান রোমাঞ্চিত হয়ে বলেন, দারুণ! কিন্তু নতুন রেকর্ড গড়তে আরও ৩০টি টাই পরা বাকি ছিল। সেগুলো পরানোর পর মারওয়ার মুখ প্রায় ঢেকে যায়। টাইয়ের ভেতর থেকেও মারওয়ার হাসি শোনা যাচ্ছিল।

শেষ ৩০টি টাই যখন পরানো শেষ হয় তখন মারওয়ার মুখ শুধু সামান্য উঁকি দিচ্ছিল। তখনই মারওয়া অবশেষে রেকর্ডের খেতাব অর্জন করেন!

ঘরে করতালির ধ্বনি বেজে ওঠে, আর কাপড়ের স্তূপের ভেতর থেকেও শোনা যাচ্ছিল মারওয়ার হাসি। মারওয়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখে ফেলেন। এ রেকর্ডের পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাঁকে অভিনন্দন জানায়।

RELATED ARTICLES

কানাডার টরন্টো এর ওয়ার্ডেন উডসের উই সি আস ফটো গ্যালারি উদ্বোধন করলেন ডলি বেগম

হেলাল সরকার : ০৬মার্চ’২৬ ওয়ার্ডেন উডসের “উই সি আস” ছবির গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে এমপিপি ও এমপি প্রার্থী ডলি বেগম উপস্থিত থেকে উদ্বোধন করেন, সেই...

টরন্টোতে কারু’র ইফতার অনুষ্ঠিত

বাংলা কাগজ প্রতিবেদক : গত ৭ মার্চ, শনিবার টরন্টোর ৩০৩০ ড্যানফোর্থ এ্যাভিনিউ’র রেডহট তন্দুরী রেস্তোরাঁয় কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কানাডিয়ান এলামনাই...

জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো’র বার্ষিক ইফতার : কুরআনের হাফিজদের সম্মাননা ও দোয়া মাহফিল সম্পন্ন

হেলাল সরকার : ৮ মার্চ’২৬ রবিবার টরন্টোর বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়ে গেল জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো কর্তৃক আয়োজিত বার্ষিক ইফতার’২৬, কুরআনের হাফিজদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন

অনলাইন ডেস্ক : ইরানের ধর্মীয় নেতৃত্বাধীন সরকারকে সামরিক শক্তির জোরে উৎখাত করা সম্ভব—এমন দৃঢ় অবস্থান থেকে এবার পিছু হটতে শুরু করেছে ইসরায়েল। যুদ্ধের মাধ্যমে...

যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক : দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে তিন শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে...

ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধের কঠোর সমালোচনায় মেলোনি

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি যুদ্ধের কঠোর সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বুধবার। এই যুদ্ধকে আন্তর্জাতিক আইনের আওতা বহির্ভূত ক্রমবর্ধমান ও...

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে না ইরান, জানালেন ক্রীড়ামন্ত্রী

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপে ইরান অংশ নেবে কি না তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা ও সমালোচনা। এর মাঝেই ফুটবলের বৈশ্বিক...

Recent Comments