Wednesday, March 18, 2026
Wednesday, March 18, 2026
Home কানাডা কানাডায় ভারতীয় ছাত্র ভিসার ৮০% বাতিল

কানাডায় ভারতীয় ছাত্র ভিসার ৮০% বাতিল

নিজস্ব প্রতিবেদক : কানাডা এবছর ভারতীয় ছাত্রছাত্রীদের ভিসার প্রায় ৮০% আবেদন বাতিল করেছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা–এর তথ্যে দেখা যায়, এশিয়া ও আফ্রিকার শিক্ষার্থীরাও একই সমস্যার মুখে পড়ছেন।

সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালে কানাডায় ভর্তি হয়েছিল মাত্র ১.৮৮ লাখ নতুন ভারতীয় ছাত্রছাত্রী, যা পূর্ববর্তী বছরের তুলনায় অনেক কম। আবাসন সংকট, অবকাঠামোগত চাপ ও রাজনৈতিক পরিস্থিতির কারণে অটোয়া ভিসার নিয়ম কঠোর করেছে। এখন শিক্ষার্থীদের আরও শক্তিশালী আর্থিক নথি, বিস্তারিত স্টাডি প্ল্যান ও ভাষা পরীক্ষার ফল জমা দিতে হচ্ছে। কাজের সুযোগও সীমিত করা হয়েছে, কলেজ গ্র্যাজুয়েটদের জন্য ভাষার শর্ত কড়াকড়ি হয়েছে এবং কিছু কর্মসংস্থানের সুযোগ বাতিল হয়েছে। ২০২৫ সালে কানাডা মাত্র ৪.৩৭ লাখ স্টাডি পারমিট দেবে, যা গত বছরের তুলনায় প্রায় ১০% কম। এর মধ্যে ৭৩ হাজার পোস্ট-গ্র্যাজুয়েট, ২.৪৩ লাখ আন্ডারগ্র্যাজুয়েট ও প্রায় ১.২০ লাখ স্কুলশিক্ষার্থীর জন্য নির্ধারিত। দ্রæত ভিসা অনুমোদনের জন্য চালু থাকা স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম বন্ধ করে দেওয়া হয়েছে। ভিসা বাতিলের এই ঢেউ শুধু কাগজপত্রের সমস্যা নয়, বরং তরুণদের স্বপ্নকে ভেঙে দিচ্ছে। অনেক অভিভাবক আবেদন ফি, পরীক্ষা ও অন্যান্য খরচে বিপুল অর্থ ব্যয় করেও হতাশ হচ্ছেন। অনেক শিক্ষার্থী কানাডাকে বেছে নিয়েছিল স্থায়ী বসবাসের পথ হিসেবে, সেটিও এখন অনিশ্চিত। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়গুলোও আর্থিক চাপে পড়েছে। বিদেশি ছাত্রদের টিউশন ফি-র ওপর নির্ভরশীল ছোট কলেজগুলো হয় বন্ধ হয়ে যেতে পারে, নয়তো বড় প্রতিষ্ঠানের সঙ্গে একীভ‚ত হতে বাধ্য হবে।
সুত্রঃ আজকাল.ইন পত্রিকা

RELATED ARTICLES

‘বাংলা কাগজ’ সম্পাদকের মাতৃবিয়োগ

অনলাইন ডেস্ক : কানাডার টরন্টো থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘বাংলা কাগজ’ এর সম্পাদক মনিস রফিকের মা মর্জিনা খাতুন গত ১৫ মার্চ, রবিবার সকাল ১০টায় বাংলাদেশের...

কানাডার টরন্টো এর ওয়ার্ডেন উডসের উই সি আস ফটো গ্যালারি উদ্বোধন করলেন ডলি বেগম

হেলাল সরকার : ০৬মার্চ’২৬ ওয়ার্ডেন উডসের “উই সি আস” ছবির গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে এমপিপি ও এমপি প্রার্থী ডলি বেগম উপস্থিত থেকে উদ্বোধন করেন, সেই...

টরন্টোতে কারু’র ইফতার অনুষ্ঠিত

বাংলা কাগজ প্রতিবেদক : গত ৭ মার্চ, শনিবার টরন্টোর ৩০৩০ ড্যানফোর্থ এ্যাভিনিউ’র রেডহট তন্দুরী রেস্তোরাঁয় কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কানাডিয়ান এলামনাই...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পুলিশ সংস্কারে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত গ্লোবাল ফ্রড সামিটের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসন এক...

অভিনেতা শামস সুমন মারা গেছেন

বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশকের টিভি নাটকের জনপ্রিয় মুখ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার...

পাকিস্তানের বিমান হামলায় কাবুলে নিহত ৪০০, ক্ষোভে ফুঁসছেন রশিদরা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে প্রায় ৪০০ জন নিহত এবং ২৫০ জনের বেশি আহত...

মুসলিম বিশ্বের প্রতি ইরানের খোলা চিঠি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে মুসলিম বিশ্বের দেশগুলোকে পাশে থাকার আহ্বান জানিয়ে খোলা চিঠি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম...

Recent Comments