Home খেলাধুলা এল ক্ল্যাসিকোয় টানা ৪ হারের পর অবশেষে জয় পেলো রিয়াল মাদ্রিদ

এল ক্ল্যাসিকোয় টানা ৪ হারের পর অবশেষে জয় পেলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : এল ক্ল্যাসিকোয় টানা চার হারের পর অবশেষে জয় পেলো রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে রবিবার (২৬ অক্টোবর) উত্তেজনায় ঠাসা এল ক্ল্যাসিকোয় বার্সেলোনার বিপক্ষে জয় তাদের ২-১ ব্যবধানে। এই জয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পাঁচ পয়েন্ট পেছনে ফেলে লিগ শীর্ষস্থান শক্ত করলো মাদ্রিদ জায়ান্টরা।

চোট-অসুস্থতা মিলিয়ে রাফিনিয়া, রবের্ত লেভান্দোভস্কিসহ বেশ কয়েকজন খেলোয়াড়কে রিয়ালের বিপক্ষে পায়নি বার্সা। নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে থাকতে পারেননি কোচ হান্সি ফ্লিকও। দ্বাদশ মিনিটে বার্সার জালে বল পাঠিয়ে উল্লাসে মাতেন কিলিয়ান এমবাপ্পে। তবে অফসাইডের সংকেতে গোল বাতিল করেন রেফারি। ২২ মিনিটে এমবাপ্পের গোলেই এগিয়ে যায় স্বাগতিকরা। চলতি আসরে ফরাসি ফরোয়ার্ডের গোল হলো সর্বোচ্চ ১১টি। ৩৪ মিনিটে লক্ষ্যে প্রথম শট রাখা বার্সা ৩৮ মিনিটে ফের্মিন লোপেসের গোলে সমতায় ফেরে। চার মিনিট পরেই বেলিংহামের গোলে লিড পুনরুদ্ধার করে জাভি আলোন্সোর দল। একটু পর এমবাপ্পে জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ফরাসি তারকা। ৯ মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রদ্রিগোর শট আর অষ্টম মিনিটে তার ফ্রি-কিক রুখে দিয়ে ব্যবধান বাড়তে দেননি বার্সা গোলরক্ষক। শেষ মিনিটে অহেলিয়া চুয়ামেনিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সার পেদ্রি। ১০ ম্যাচে রিয়ালের ২৭, বার্সার ২২ পয়েন্ট।

RELATED ARTICLES

আশ্রয় আবেদন প্রত্যাহার, দেশে ফিরছেন ইরান নারী ফুটবল দলের আরও ৩ সদস্য

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় আশ্রয়ের জন্য আবেদন করা ইরানের নারী জাতীয় ফুটবল দলের আরও তিন সদস্য তাদের আবেদন প্রত্যাহার করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।...

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে না ইরান, জানালেন ক্রীড়ামন্ত্রী

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপে ইরান অংশ নেবে কি না তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা ও সমালোচনা। এর মাঝেই ফুটবলের বৈশ্বিক...

সমর্থকের দোষে রিয়াল মাদ্রিদকে জরিমানা করল ‍উয়েফা

স্পোর্টস ডেস্ক : এক সমর্থকের অপরাধে জরিমানা গুনতে হচ্ছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। গত সপ্তাহে তারা ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের অতর্কিত হামলা, নিহত ৪০০

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদক পুনর্বাসনকেন্দ্রে অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে কমপক্ষে ৪০০ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন...

ভারতের দুই সংস্থার ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

অনলাইন ডেস্ক : ভারতের কট্টরপন্থি হিন্দু সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা...

অরিজিতের পর প্লেব্যাক থেকে অবসর নিচ্ছেন শ্রেয়া ঘোষাল!

বিনোদন ডেস্ক : বছরের শুরুতে প্লেব্যাক থেকে অবসর নিয়ে হইচই ফেলে দেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। এবার তার পথে হাঁটার ইঙ্গিত শ্রেয়া ঘোষালের। জানালেন...

আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানী ঢাকা থেকে বাড়িমুখী মানুষের ঢল নেমেছে আব্দুল্লাহপুর বাস টার্মিনালে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ এর আশপাশের সড়কগুলোতে তীব্র...

Recent Comments

Exit mobile version