Sunday, May 31, 2026
Sunday, May 31, 2026
Home বিনোদন ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ায় ম্যানেজারকে বরখাস্ত করল ডুয়া লিপা

ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ায় ম্যানেজারকে বরখাস্ত করল ডুয়া লিপা

বিনোদন ডেস্ক : ফিলিস্তিনবিরোধী অবস্থানের কারণে নিজের এজেন্ট ডেভিড লেভিকে বরখাস্ত করেছেন ব্রিটিশ পপতারকা ডুয়া লিপা। চলতি বছর জুলাইয়ে গ্লাস্টনবারি ফেস্টিভ্যালে ফিলিস্তিনপন্থী আইরিশ র‍্যাপ ব্যান্ড নিক্যাপকে কনসার্টের লাইনআপ থেকে বাদ দিতে আয়োজকদের কাছে পাঠানো একটি চিঠিতে স্বাক্ষর করেছিলেন লেভি। দ্য মেইলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আলজাজিরা।

উৎসবের আগে, সংগীতশিল্পের একদল ব্যক্তিত্ব এবং শিল্পী প্রতিষ্ঠাতা মাইকেল ইভিসের কাছে একটি ব্যক্তিগত চিঠিতে স্বাক্ষর করেন, যাতে তাকে লাইনআপ থেকে নিক্যাপকে বাদ দেওয়ার জন্য অনুরোধ করা হয়।

পরবর্তী সময়ে চিঠিটি ফাঁস হয়ে যায়, সংগীতশিল্পের অন্যদের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়, কিন্তু নিক্যাপ শেষ পর্যন্ত নির্ধারিত সময়সূচি অনুসারে পরিবেশনা করে। স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন ডব্লিউএমই ট্যালেন্ট এজেন্সির ডুয়া লিপার এজেন্ট ডেভিড লেভি।

দ্য মেইল অন সানডের এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার যুদ্ধে ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ার মতো একটি চিঠিতে সই করেছিলেন ডুয়া লিপার এজেন্ট ডেভিড লেভি; সে জন্যই তাকে বরখাস্ত করেন ডুয়া লিপা। এ ছাড়া এই শিল্পীর পক্ষ থেকে একটি সূত্র জানায়, ফিলিস্তিনের প্রতি ডুয়া লিপার যে সমর্থন রয়েছে, তা তার এজেন্টের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সেই এজেন্ট ফিলিস্তিনিদের প্রতি অমানবিক আচরণের পক্ষপাতী। আর এতে ইসরায়েলের প্রতি তার এই সমর্থন স্পষ্ট হয়েছে; ফলে এমন সিদ্ধান্ত নিয়েছেন ডুয়া লিপা।

ঘটনার সূত্রপাত জুলাই মাসে গ্লাস্টনবারি ফেস্টিভ্যালের আগে। ফিলিস্তিনপন্থী আইরিশ র‍্যাপ ব্যান্ড ‘নিসক্যাপ’কে এক গোপন চিঠির মাধ্যমে যুক্তরাজ্যের গ্লাস্টনবুরি মিউজিক ফেস্টিভ্যাল থেকে বাদ দেওয়ার আহ্বান জানানো হয়।

সেখানে স্বাক্ষর করে সংগীতশিল্পীদের একটি দল। পরে চিঠিটি ফেস্টিভ্যালের প্রতিষ্ঠাতা মাইকেল ইভিসের কাছে পাঠানো হলে তা ফাঁস হয়ে যায়; আর চিঠিতে সই করা সেই সংগীতশিল্পীদের বিরুদ্ধে অনেকে নিন্দা জানান।

RELATED ARTICLES

ফারহান-রণবীরের বিরোধ মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বিনোদন ডেস্ক : বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ডন থ্রি’ থেকে অভিনেতা রণবীর সিংয়ের আকস্মিক সরে দাঁড়ানো এবং এর জের ধরে প্রযোজনা সংস্থার ৪৫ কোটি...

বক্স অফিসে ‘মাইকেল’ ঝড়, হাজার কোটির পথে জ্যাকসনের বায়োপিক

বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দর্শকদের আগ্রহে বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে...

নীল গাউনে কানে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে কি দেখা যাবে না ঐশ্বরিয়া রাই বচ্চনকে? উৎসবের শুরু থেকেই এমন একটা গুঞ্জন বলিপাড়া...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পিএসজির বিজয়-উন্মাদনা রূপ নিল সহিংসতায়, গ্রেপ্তার ৪ শতাধিক

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় দেশজুড়ে...

যুদ্ধের প্রভাবে ৬০ বিলিয়ন ডলারের বাড়তি চাপ মার্কিনিদের কাঁধে

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের অর্থনৈতিক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপর। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, গত তিন মাসে দেশটির...

হরমুজে মাইন স্থাপন নিয়ে ট্রাম্পের দাবির প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে ইরান মাইন স্থাপন করেছিল- এমন অভিযোগের পক্ষে এখনো নিশ্চিত প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি...

যুক্তরাষ্ট্রে কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি কাগজ উৎপাদন কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ জন। শুক্রবার স্থানীয়...

Recent Comments