Tuesday, April 14, 2026
Tuesday, April 14, 2026
Home ইন্টারন্যাশনাল ইরান যুদ্ধ বন্ধে তুরস্ক-ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

ইরান যুদ্ধ বন্ধে তুরস্ক-ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা ক্যালাস।

স্থানীয় সময় রোববার (২২ মার্চ) এই আলাপ হয় বলে বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন ইইউর এক কর্মকর্তা।

প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও তুরস্ক, কাতার ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছেন কালাস। ইইউর ওই কর্মকর্তা জানান, চলমান সংকট নিরসনে কূটনৈতিক পথ খোঁজার অংশ হিসেবেই এই দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছেন তিনি।

ফোনালাপে চলমান যুদ্ধ, জ্বালানি অবকাঠামোতে হামলা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিষয় নিয়ে আলোচনা হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়ে, ইইউর ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, ‘বেসামরিক গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার নতুন যে হুমকি দেয়া হচ্ছে, তা মধ্যপ্রাচ্যসহ অন্যান্য অঞ্চলের কোটি কোটি মানুষের জীবনে ভয়াবহ প্রভাব ফেলতে পারে।’

এদিকে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের অবসানে তুরস্ক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মিশর ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেছেন।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ফিদান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেন।

RELATED ARTICLES

নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’

অনলাইন ডেস্ক : নতুন বছরকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যাল এলাকায় শুরু হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার পর ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’...

ইরানকে অর্থনীতির সন্ত্রাসী বলে অভিযুক্ত করেছেন জেডি ভান্স

অনলাইন ডেস্ক : ইরানকে বিশ্বজুড়ে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালানোর জন্য দায়ী বলে অভিযুক্ত করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পও দেখিয়েছেন, অবরোধ খেলায়...

ট্রাম্প-পোপ বিরোধ, পোপের অপমানে ইরানের প্রেসিডেন্টের প্রতিবাদ

অনলাইন ডেস্ক : জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন এবং পোপের প্রতি সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’

অনলাইন ডেস্ক : নতুন বছরকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যাল এলাকায় শুরু হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার পর ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’...

ইরানকে অর্থনীতির সন্ত্রাসী বলে অভিযুক্ত করেছেন জেডি ভান্স

অনলাইন ডেস্ক : ইরানকে বিশ্বজুড়ে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালানোর জন্য দায়ী বলে অভিযুক্ত করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পও দেখিয়েছেন, অবরোধ খেলায়...

ট্রাম্প-পোপ বিরোধ, পোপের অপমানে ইরানের প্রেসিডেন্টের প্রতিবাদ

অনলাইন ডেস্ক : জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন এবং পোপের প্রতি সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম...

রাত পোহালেই পহেলা বৈশাখ: বর্ষবরণের প্রাণের উৎসব

অনলাইন ডেস্ক : নতুন বছরের আগমনীসুর যেন ইতোমধ্যেই ভেসে উঠেছে বাতাসে। পুরনো বছরের জীর্ণতা, গ্লানি ও শোককে বিদায় জানিয়ে আগামীকাল শুরু হচ্ছে নতুন প্রাণের...

Recent Comments