Sunday, June 28, 2026
Sunday, June 28, 2026
Home ইন্টারন্যাশনাল ইরান যুদ্ধে ইউরোপের জ্বালানিঝুঁকি স্পষ্ট : ইইউ

ইরান যুদ্ধে ইউরোপের জ্বালানিঝুঁকি স্পষ্ট : ইইউ

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ইউরোপের জ্বালানি নির্ভরতার ঝুঁকি স্পষ্টভাবে সামনে এনে দিয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১০ মার্চ) প্যারিসে একটি পারমাণবিক জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ইইউ প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন।

ইইউ প্রেসিডেন্ট বলেন, ‘জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে ইউরোপ এখনো ব্যয়বহুল আমদানির ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। এটি আমাদের অন্যান্য অঞ্চলের তুলনায় কাঠামোগতভাবে দুর্বল অবস্থানে ফেলছে।

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা ইউরোপের এই নির্ভরতার ঝুঁকি আবারও স্পষ্ট করে দিয়েছে বলে জানান তিনি।

নবায়নযোগ্য শক্তির উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে উরসুলা ভন ডের লেইন বলেন, ‘জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ইউরোপকে বিকল্প ও টেকসই জ্বালানি উৎস তৈরি করতে হবে। বিশেষ করে পারমাণবিক ও নবায়নযোগ্য শক্তির দিকে আরো বেশি মনোযোগ দিতে হবে।’

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ইতোমধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে।

এর প্রভাবে তেলের দামেও ওঠানামা করতে দেখা যাচ্ছে।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments