Friday, January 23, 2026
Friday, January 23, 2026
Home বাংলাদেশ ইন্টারনেট শাটডাউন আজীবন নিষিদ্ধ করল সরকার

ইন্টারনেট শাটডাউন আজীবন নিষিদ্ধ করল সরকার

অনলাইন ডেস্ক : ইন্টারনেট বা টেলিযোগাযোগ সেবা বন্ধের সুযোগ পুরোপুরি নিষিদ্ধ করে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বুধবার (২৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের ৫২তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধ্যাদেশের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে নাগরিকদের গোপনীয়তার সুরক্ষা, রাষ্ট্রীয় নজরদারিতে জবাবদিহিতা এবং বিটিআরসির স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে।

নতুন এই অধ্যাদেশে এনটিএমসি বিলুপ্ত করে ‘সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট’ নামে নতুন প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে বৈধ ইন্টারসেপশনের ক্ষেত্রে আধা-বিচারিক অনুমোদন ও সংসদীয় তদারকি বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে ‘স্পিচ অফেন্স’ সংক্রান্ত নিবর্তনমূলক ধারা সংশোধন করে কেবল সহিংসতার আহ্বানকে অপরাধের আওতায় আনা হয়েছে।

সরকার বলছে, সংশোধিত অধ্যাদেশের মাধ্যমে টেলিযোগাযোগ সেবার মানবিক মানোন্নয়ন, নিয়ন্ত্রক কাঠামোর সংস্কার এবং রাষ্ট্রীয় নজরদারি ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সংশোধন আন্তর্জাতিক উত্তম অনুশীলনের সঙ্গে সামঞ্জস্য রেখে টেলিযোগাযোগ খাতকে আরও গণতান্ত্রিক, বিনিয়োগবান্ধব ও নাগরিক অধিকার সংরক্ষণমূলক করে তুলবে।

RELATED ARTICLES

এবার ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর...

হাসিনা যুগের অবসান ঘটেছে তিনি রাজনীতি করবেন না

আল জাজিরার শ্রীনিবাসন জৈনের সাথে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার অনলাইন ডেস্ক : আলজাজিরার সিনিয়র সাংবাদিক শ্রীনিবাসন জৈনের কাছে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয়...

মিটিং-মিছিল আর দোষারোপের রাজনীতি নয়: তারেক রহমান

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল-মিটিং আর দোষারোপের মধ্যে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড....

এবার ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর...

স্থায়ী সদস্যপদের জন্য ১০০ কোটি ডলার চাঁদা দাবি ট্রাম্পের, ব্যঙ্গ পুতিনের

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অফ পিস’-এ স্থায়ী সদস্য হতে বিশ্বনেতাদের কাছ থেকে ১০০ কোটি ডলার চাওয়া হয়েছে। এর পরই...

ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০

অনলাইন ডেস্ক : জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে গেলে দশ জন সেনা নিহত এবং আরো ১০ জন আহত...

Recent Comments