Sunday, June 7, 2026
Sunday, June 7, 2026
Home ইন্টারন্যাশনাল আল-আকসায় জুমার নামাজে ইসরায়েলি নিষেধাজ্ঞা

আল-আকসায় জুমার নামাজে ইসরায়েলি নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক : অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদে আজ শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। নিরাপত্তা শঙ্কা ও মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতকে অজুহাত হিসেবে দেখিয়ে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইসরায়েলি বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম জানিয়েছেন, কেবল আল-আকসা নয়, জেরুজালেমের পুরনো শহরের সব পবিত্র স্থান- ইহুদিদের ওয়েস্টার্ন ওয়াল, মুসলমানদের আল-আকসা মসজিদ এবং খ্রিস্টানদের চার্চ অব দ্য হোলি সেপালকার শুক্রবার বন্ধ থাকবে। সেখানে কোনো ইবাদতকারী বা পর্যটক প্রবেশ করতে পারবেন না।

বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপের পেছনে মূল কারণ হচ্ছে বড় জনসমাগম ও সম্ভাব্য বিক্ষোভ নিয়ন্ত্রণ করা। জেরুজালেম ঐতিহাসিকভাবে ফিলিস্তিনি ভূখণ্ড হলেও ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের পর থেকে দখল করে নিয়েছে ইসরায়েল। এরপর থেকে শহরের প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা এককভাবে নিয়ন্ত্রণ করছে।

সূত্র: আলজাজিরা

RELATED ARTICLES

ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ

অনলাইন ডেস্ক : ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা এখন বিশ্বের ডেটা সেন্টার শিল্পের পরিচিত এক নাম। প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় পাড়ি...

ফের পরীক্ষার মুখে নড়বড়ে যুদ্ধবিরতি!

অনলাইন ডেস্ক : মার্কিন বাহিনী কর্তৃক ইরানের ড্রোন ও রাডার স্থাপনায় হামলা চালানো এবং ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায়...

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ

অনলাইন ডেস্ক : ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা এখন বিশ্বের ডেটা সেন্টার শিল্পের পরিচিত এক নাম। প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় পাড়ি...

ফের পরীক্ষার মুখে নড়বড়ে যুদ্ধবিরতি!

অনলাইন ডেস্ক : মার্কিন বাহিনী কর্তৃক ইরানের ড্রোন ও রাডার স্থাপনায় হামলা চালানো এবং ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায়...

বাংলাদেশ ও তুরস্কের মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী...

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

Recent Comments