Friday, July 17, 2026
Friday, July 17, 2026
Home বিনোদন আলিয়াকে হেয় করার চেষ্টা, অভিনেত্রীর পক্ষ নিলেন শহীদ কাপুর

আলিয়াকে হেয় করার চেষ্টা, অভিনেত্রীর পক্ষ নিলেন শহীদ কাপুর

বিনোদন ডেস্ক : চরিত্র যেমনই হোক, তা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে দারুণ পারদর্শী আলিয়া ভাট। যার সুবাদে সিনেমাপ্রেমীদের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি অল্প সময়ে নিজের জায়গা করে নিয়েছেন বলিউডের শীর্ষ তারকাদের কাতারে। তারপর সাফল্য পেলেও বিড়ম্বনা পিছু ছাড়ছে না আলিয়ার।

‘জীবনে যত সাফল্য আসবে, তত শত্রু বাড়বে’ প্রচলিত এই কথাটিই সত্যি বলে প্রমাণিত হয়েছে এই বলিউড তারকার জীবনে। যে কারণে অভিনয়ের বাইরে যখনই যা কিছু করুন না কেন, তা নিয়ে সতর্ক থাকতে হয়। এরপরও নন্দিত এই অভিনেত্রীকে নিয়ে সম্প্রতি নেতিবাচক খবর ছড়িয়ে চলেছে একটি মহল।

আনন্দবাজার, সংবাদ প্রতিদিনসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, কান চলচ্চিত্র উৎসবে আলিয়ার উপস্থিতির বিরুদ্ধে অর্থের বিনিময়ে নেতিবাচক খবর প্রচার করা হয়েছিল। আলিয়াকে হেয় করতেই এই প্রচেষ্টা। যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো প্রতিবাদ আসেনি, কিন্তু তাঁর সহশিল্পীদের অনেকে পক্ষ নিয়েছিলেন। তাদের একজন অভিনেতা শহীদ কাপুর। এ নিয়ে নিজের মত প্রকাশ করতেও দ্বিধা করেননি এই বলিউড তারকা।

আলিয়া ভাটের ‘শানদার’ ও ‘উড়তা পঞ্জাব’ সিনেমার সহশিল্পী শহীদের কথায়, তিনি ব্যক্তিগতভাবে কোনো কথা বা অভিযোগ সহজে বিশ্বাস করেন না, যদি না তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত থাকেন বা নিজের চোখে তা দেখে থাকেন। তাঁর মতে, অন্যের কথা অন্ধের মতো বিশ্বাস করলে মানুষ সহজেই প্রভাবিত বা বিভ্রান্ত হতে পারে।

শহীদ বলেন, ‘বিনোদন জগতে সাফল্য ও ব্যর্থতার চাপ এত বেশি যে, অনেক সময় শিল্পীরা নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। অভিনেতার মতে, বর্তমান সময়ে দর্শককে বিভ্রান্ত করা আগের তুলনায় অনেক কঠিন। তিনি বলেন, ‘শিল্পীদের নিজেদের আসল রূপই দর্শকের সামনে তুলে ধরা উচিত। মানুষ এখন খুব সহজেই বুঝতে পারে যে, কেউ নিজের সম্পর্কে কৃত্রিম ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করছেন কিনা।’

এ কথার পাশাপাশি আলিয়াকে উদ্দেশ্য করে শাহিদ এই পরামর্শ দিয়েছেন, ‘আপনি নিখুঁত না হলেও বা আপনার মধ্যে নিরাপত্তাহীনতা থাকলেও সেটি লুকিয়ে রাখার দরকার নেই। মানুষকে আপনার প্রকৃত রূপ দেখতে দিন। যখন দর্শক বুঝতে পারেন যে, আপনি তাদের সামনে একটি নির্দিষ্ট ভাবমূর্তি তুলে ধরতে চাইছেন, তখন তারা বিরক্ত হন। কারণ খ্যাতি ও সাফল্যের সঙ্গে নেতিবাচক সমালোচনাও অবিচ্ছেদ্যভাবে জড়িত। তাই জনপ্রিয়তার সঙ্গে যেমন ভালবাসা আসে, তেমনই সমালোচনা ও নেতিবাচকতাও জীবনের অংশ হয়ে ওঠে।’

এদিকে কান চলচ্চিত্র উৎসবে আলিয়ার অংশ নেওয়াকে কেন্দ্র করে যেমন নেতিবাচক খবর ছড়িয়ে একটি মহল, অন্যদিকে অভিনেত্রীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আলফা’ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে সিনেমাপ্রেমীদের মাঝে। কারণ একটাই, অ্যাকশনধর্মী এই সিনেমা অনেকে মত প্রকাশ করেছেন, এটি শাহরুখ-সালমানদের টেক্কা দেওয়ার মতো একটি প্রজেক্ট। যেখানে নতুন অবতারে আবির্ভূত হতে চলেছেন আলিয়া। তাই যশরাজ ফিল্মসের ‘পুরুষতান্ত্রিক’ স্পাই ইউনিভার্সের ভিড়ে ‘আলফা’ হতে চলেছে বলিউডের ব্যতিক্রমী সংযোজন। যেখানে ‘আলফা ওম্যান’ অবতারে শত্রুনিধন করবেন আলিয়া।

হলিউড সিনেমা ‘হার্ট অফ স্টোন’-এর পর আবার ‘রাফ অ্যান্ড টাফ’ ভূমিকায় দেখা যাবে তাঁকে। এরই মধ্যে সিনেমার ঝলক প্রকাশ্যে এসেছে; যার মাধ্যমে দর্শকমহলে শোরগোল ফেলে দিয়েছেন আলিয়া ভাট। একই সঙ্গে আলোচনায় আছেন সিনেমার আরও দুই তারকা ববি দেওল ও শর্বরী ওয়াঘ।

RELATED ARTICLES

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক : হলিউডে প্রায় অনেক বছর হলো অভিনয় দিয়ে নিজের জাত চেনাচ্ছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। আরব সাগরের তীরের চেয়ে এখন পশ্চিমের এই বিনোদন...

ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি

বিনোদন ডেস্ক : এআই প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) রক্ষায় বড় আইনি পদক্ষেপ নিলেন বলিউড অভিনেত্রী ও আইপিএল দল পাঞ্জাব কিংসের সহ-মালিক...

রিহানাকে কোটি টাকার ব্রেসলেট উপহার আম্বানি পরিবারের

বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত পপতারকা রিহানা ও ভারতের আম্বানি পরিবারের সুসম্পর্ক নতুন কিছু নয়। গত কয়েক বছরে একাধিক পারিবারিক আয়োজনে অংশ নিয়ে আম্বানি পরিবারের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments