Friday, May 1, 2026
Friday, May 1, 2026
Home বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে বাড়ছে না তেলের দাম

আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে বাড়ছে না তেলের দাম

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও দেশে তেলের দাম না বাড়ানো সরকারের একটি বড় সফলতা বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তবে এই সুযোগে পার্শ্ববর্তী দেশে জ্বালানি তেল পাচার রোধে সংশ্লিষ্টদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে সংসদ সদস্যদের রাজপথে ও সংসদে সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) রাতে সংসদ ভবনে আয়োজিত সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বোরো মৌসুমে কৃষি উৎপাদন সচল রাখতে সরকার জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি সত্ত্বেও বিশাল অঙ্কের ভর্তুকি দিয়ে দাম স্থিতিশীল রাখা হচ্ছে।

দেশে তেলের দাম কম হওয়ায় পাচারের যে আশঙ্কা তৈরি হয়েছে, তা রোধে সীমান্ত ও সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর জন্য মন্ত্রণালয়গুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ ও সারের সরবরাহ স্বাভাবিক রেখে কৃষি উৎপাদন সচল রাখাই এখন সরকারের প্রধান লক্ষ্য। বিশ্বের অনেক দেশে জ্বালানি সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও বাংলাদেশে সুপরিকল্পিত ব্যবস্থার কারণে তেমন পরিস্থিতির সৃষ্টি হয়নি।

বৈঠকে ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ লক্ষ্যে গঠিত বিশেষ কমিটি ইতিমধ্যে দুই দফা বৈঠকে বসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামীকাল (২৯ মার্চ) রাত ৮টা ৩০ মিনিটে কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। এই কমিটির চূড়ান্ত রিপোর্ট আগামী ২ এপ্রিল সংসদে উপস্থাপন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান মেয়াদের প্রথম ৪০ দিন অতিবাহিত হওয়ার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের উদ্দেশে বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন। তিনি নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের অগ্রগতির কথা জনগণকে অবহিত করার নির্দেশ দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় সংসদ সদস্যদের জোরালো ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিরোধী পক্ষ বা অন্য কোনো মহল থেকে আসা চ্যালেঞ্জগুলো সংসদীয় পদ্ধতিতে মোকাবিলা এবং সরকারের উন্নয়নচিত্র উপস্থাপনের কৌশল বাতলে দেন প্রধানমন্ত্রী।

RELATED ARTICLES

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেস্ক : বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তৃতায় এ বিষয়ে জানান...

বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ বাংলাদেশ

অনলাইন ডেস্ক : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল বা জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হলো। এর মাধ্যমে পারমাণবিক যুগে প্রবেশ...

রূপপুরে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, জাতীয় গ্রিডে বিদ্যুৎ আসবে আগস্টে

অনলাইন ডেস্ক : আগামী ২৮ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল বা জ্বালানি লোডিং কার্যক্রম। এরপর পরীক্ষামূলকভাবে জুলাইয়ের শেষ দিকে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ডোনাল্ড ট্রাম্প, সমর্থন ইসরায়েল ও পাকিস্তানের

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ের দৌড়ে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছেন। আন্তর্জাতিক কূটনীতি এবং সংঘাত নিরসনে...

দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে সোমালিয়া—সতর্ক করল জাতিসংঘ

অনলাইন ডেস্ক : ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাব ইতিমধ্যেই দেশটিতে খুব খারাপভাবে পড়ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের কর্মকর্তা টম ফ্লেচার। সোমালিয়ার রাজধানী মোগাদিশু সফরকালে কাতারভিত্তিক...

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেস্ক : বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তৃতায় এ বিষয়ে জানান...

রেমিট্যান্সে রেকর্ড, এপ্রিলের ২৯ দিনেই এলো ৩ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক : চলতি মাসের প্রথম ২৯ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৩০০ কোটি ২০ লাখ বা ৩ দশমিক ০০২ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে...

Recent Comments