Wednesday, March 11, 2026
Wednesday, March 11, 2026
Home ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অপরাধ আদালতের ২ বিচারকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের ২ বিচারকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ২ বিচারকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ নিষেধাজ্ঞা ঘোষণা করেন।

দখলদার ইসরায়েলকে সমর্থন দেওয়ার অংশ হিসেবে নেদারল্যান্ডসের হেগভিত্তিক এ আদালতের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলো মার্কিন সরকার। এ আদালত গত বছরের নভেম্বরে যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকেই আইসিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র।

গত সপ্তাহে ইসরায়েল আইসিসির পরোয়ানার বিরুদ্ধে আবেদন করে। কিন্তু এটি প্রত্যাখ্যান করে দেন আদালত।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, মঙ্গোলিয়া ও জর্জিয়ার দুই বিচারক আইসিসিতে ইসরায়েলের আবেদনের বিরুদ্ধে রায় দিয়েছিলেন। তাই তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সূত্র: এএফপি

RELATED ARTICLES

ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধের কঠোর সমালোচনায় মেলোনি

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি যুদ্ধের কঠোর সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বুধবার। এই যুদ্ধকে আন্তর্জাতিক আইনের আওতা বহির্ভূত ক্রমবর্ধমান ও...

হরমুজ প্রণালী দিয়ে ‘এক লিটার তেলও’ বের হতে দেব না: ইরান

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালী দিয়ে ‘এক লিটার তেলও’ পার হতে দেওয়া হবে না বলে হুশিয়ারি...

জ্বালানি সংকট মেটাতে মার্কিন তেলের দিকে ঝুঁকছে এশিয়া

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের ওপর জ্বালানি নির্ভরতা কমাতে এখন বিকল্প উৎস হিসেবে মার্কিন তেল ও গ্যাসের দিকে ঝুঁকছে এশিয়ার দেশগুলো। ইরান-ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধের কঠোর সমালোচনায় মেলোনি

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি যুদ্ধের কঠোর সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বুধবার। এই যুদ্ধকে আন্তর্জাতিক আইনের আওতা বহির্ভূত ক্রমবর্ধমান ও...

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে না ইরান, জানালেন ক্রীড়ামন্ত্রী

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপে ইরান অংশ নেবে কি না তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা ও সমালোচনা। এর মাঝেই ফুটবলের বৈশ্বিক...

দ্বিগুণ দামে আরও ৩ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে স্পট মার্কেট থেকে দ্বিগুণ দামে আরও তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।...

হরমুজ প্রণালী দিয়ে ‘এক লিটার তেলও’ বের হতে দেব না: ইরান

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালী দিয়ে ‘এক লিটার তেলও’ পার হতে দেওয়া হবে না বলে হুশিয়ারি...

Recent Comments