Friday, June 26, 2026
Friday, June 26, 2026
Home ইন্টারন্যাশনাল আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে গেলো যুক্তরাষ্ট্র

আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে গেলো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটির মানবিক ও স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জানিয়েছে, সংস্থাটি থেকে ‘বিচ্ছিন্ন’ হওয়ার সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের লক্ষ্য ছিল ডব্লিউএইচও থেকে বের হয়ে যাওয়া।

প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পরই ডব্লিউএইচওর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু সেবার সফল হননি। কিন্তু ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথমদিনই এ নিয়ে নির্বাহী আদেশ জারি করেন তিনি। এতে করে আইনি মাধ্যমে যুক্তরাষ্ট্রের এ সংস্থা থেকে বের হওয়ার ক্ষেত্র তৈরি হয়। তবে যুক্তরাষ্ট্রের সামনে শর্ত ছিল বের হওয়ার আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এক বছরের নোটিশ এবং সব ধরনের পাওনা পরিশোধ করতে হবে।

সংস্থাটি যুক্তরাষ্ট্রের কাছে এখনো ২৬০ মিলিয়ন ডলার পাবে। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, মার্কিনিরা এ অর্থ হয়ত পরিশোধ করবে না।

সংস্থাটির এক কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, পাওনা পরিশোধ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্র বের হতে পারবে না। আইন অনযায়ী এটি সম্পন্ন হবে না। কিন্তু যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্থ আদায়ের কোনো ক্ষমতা নেই বলে স্বীকার করেন তিনি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন সরকারের সব ধরনের অর্থায়ন বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে কর্মরত বা দায়িত্বরত সমস্ত কর্মী ও ঠিকাদারদের ফিরিয়ে আনা হয়েছে। সেই সাথে সংস্থাটির বিভিন্ন কমিটি, পরিচালনা পর্ষদ, শাসন কাঠামো এবং কারিগরি ওয়ার্কিং গ্রুপগুলোতেও যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অংশগ্রহণ বাতিল করা হয়েছে।

সূত্র: সিএনএন

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments