Thursday, April 30, 2026
Thursday, April 30, 2026
Home ইন্টারন্যাশনাল আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যার পর যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিল ইসরাইল

আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যার পর যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিল ইসরাইল

অনলাইন ডেস্ক : ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান নিহত হওয়ার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, ইসরাইল তার যুদ্ধ লক্ষ্য অর্জনে ‘পূর্ণ শক্তিতে’ অভিযান চালিয়ে যাবে। খবর টাইমস অব ইসরাইল।

সোমবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ হিব্রু ভাষায় দেওয়া এক পোস্টে নেতানিয়াহু আইআরজিসির গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি হত্যাকে সামরিক বাহিনীর বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন।

একই সঙ্গে তিনি ইয়াজদান মির-এর হত্যাকেও স্বাগত জানান। ‘সর্দার বাঘেরি’ নামে পরিচিত এ কর্মকর্তা আইআরজিসির কুদস ফোর্সের গোপন ইউনিট ৮৪০-এর প্রধান ছিলেন। নেতানিয়াহুর দাবি, তিনি বিশ্বজুড়ে ইহুদি ও ইসরাইলিদের ওপর হামলার জন্য দায়ী ছিলেন।

নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যে কেউ আমাদের নাগরিকদের হত্যার চেষ্টা করবে, যে কেউ ইসরাইলের বিরুদ্ধে সন্ত্রাস পরিচালনা করবে কিংবা ইরানের ‘অশুভ জোট’ গড়ে তুলবে—তার পরিণতির দায় তার নিজেরই। আমরা শক্তি ও দৃঢ়তার সঙ্গে কাজ করছি, আমাদের ক্ষতি করতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘সব ধরনের হুমকি দূর না হওয়া এবং যুদ্ধের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমরা সব ফ্রন্টে পূর্ণ শক্তিতে অভিযান চালিয়ে যাব।’

অন্যদিকে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী ইসরাইল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে, লেবাননে এক বিমান হামলায় ইরানপন্থী একটি মিলিশিয়ার জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন।

আইডিএফের দাবি, হিজবুল্লাহর সঙ্গে সমন্বয়ে কাজ করা ‘ইমাম হোসেইন ডিভিশন’-এর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা চালানো হয়। এতে ওই ইউনিটের আর্টিলারি প্রধান কামিল মেলহেমসহ আরও কয়েকজন সদস্য নিহত হন। নিহতদের মধ্যে ডিভিশনের কমান্ডারের একজন সহকারীও ছিলেন বলে জানানো হয়েছে।

এই হামলাগুলো মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

RELATED ARTICLES

হরমুজ খুলে দিতে আন্তর্জাতিক জোটের জন্যে যুক্তরাষ্ট্রের হাহাকার

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে এই...

যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে একদিনে এলো ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে মাত্র একদিনে ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম পেয়েছে দখলদার ইসরায়েল। গতকাল বুধবার এসব সরঞ্জাম এসে পৌঁছায় বলে জানিয়েছে...

বিশ্বজুড়ে সংবাদপত্রের স্বাধীনতা ২৫ বছরের মধ্যে সর্বনিম্নে

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে সংবাদপত্রের স্বাধীনতা গত পঁচিশ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। প্যারিস-ভিত্তিক সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ক শীর্ষস্থানীয় এনজিও রিপোর্টার্স স্যান্স ফ্রন্টিয়ার্স (আরএসএফ)...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেস্ক : বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তৃতায় এ বিষয়ে জানান...

রেমিট্যান্সে রেকর্ড, এপ্রিলের ২৯ দিনেই এলো ৩ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক : চলতি মাসের প্রথম ২৯ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৩০০ কোটি ২০ লাখ বা ৩ দশমিক ০০২ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে...

হরমুজ খুলে দিতে আন্তর্জাতিক জোটের জন্যে যুক্তরাষ্ট্রের হাহাকার

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে এই...

যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে একদিনে এলো ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে মাত্র একদিনে ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম পেয়েছে দখলদার ইসরায়েল। গতকাল বুধবার এসব সরঞ্জাম এসে পৌঁছায় বলে জানিয়েছে...

Recent Comments