Sunday, June 7, 2026
Sunday, June 7, 2026
Home বিনোদন অশালীন গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

অশালীন গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে ক্ষমা চাইলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘সরকে চুনর তেরী সরকে’ গানটি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতেই এই পদক্ষেপ তারকার। বৃহস্পতিবার ভারতের দিল্লিতে জাতীয় নারী কমিশনের সামনে হাজিরা দিয়ে তিনি এই দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা থেকে অনাথ শিশুদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণাও দিয়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের খবর, বিতর্কিত এই গানের কথা ও দৃশ্যায়ন নিয়ে বিভিন্ন মহলে তীব্র আপত্তি ওঠার পর বিষয়টি আদালত ও কমিশন পর্যন্ত গড়ায়। হাজিরা শেষে নোরা ফাতেহি সংবাদমাধ্যমকে বলেন, কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। তবে একজন শিল্পী হিসেবে আমি এই ঘটনার দায় নিচ্ছি এবং সবার কাছে ক্ষমা চাচ্ছি। পরিস্থিতি আমাকে এমন এক অবস্থানে দাঁড় করিয়েছে যে আমি সত্যিই লজ্জিত।

তিনি আরও জানান, এখন থেকে অনাথ মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাদের পড়াশোনার সব খরচ তিনি নিজে বহন করবেন।

মূলত ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার এই গানটি মুক্তি পাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। গানের কথা ও নোরার নাচের ভঙ্গি অশালীন ও কুরুচিকর বলে দাবি করেন অনেকে। ব্যাপক বিতর্কের মুখে গানটি নিষিদ্ধও করা হয়েছিল। এই গানে নোরার সঙ্গে অভিনেতা সঞ্জয় দত্তকেও দেখা যায়, যার ফলে জাতীয় নারী কমিশন তাকেও তলব করে।

এর আগে গত ২৭ এপ্রিল সঞ্জয় দত্ত কমিশনে হাজিরা দিয়েছিলেন। সেই সময় তার আইনজীবী হেমন্ত শাহ দাবি করেছিলেন, গানটি যে ভাষায় রেকর্ড করা হয়েছিল সেটি সঞ্জয় দত্ত বুঝতেন না। ফলে গানের কথা বা অর্থ সম্পর্কে অবগত না থেকেই তিনি সেখানে পারফর্ম করেছিলেন। দুই তারকার এমন বক্তব্যের পর আলোচিত এই গানটি নিয়ে জলঘোলা কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে।

RELATED ARTICLES

কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক : দুই পুত্রের পর এবার কন্যাসন্তানের বাবা হলেন শাকিব খান। গত মাসে অর্থাৎ ১১ মে চিত্রনায়িকা শবনম বুবলীর কোলজুড়ে এসেছে কন্যাসন্তান। এমনটা...

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক : সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও...

ফোর্বসের তালিকায় হানিয়া আমির

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে যোগ হলো আরও একটি বড় অর্জন। চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ

অনলাইন ডেস্ক : ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা এখন বিশ্বের ডেটা সেন্টার শিল্পের পরিচিত এক নাম। প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় পাড়ি...

ফের পরীক্ষার মুখে নড়বড়ে যুদ্ধবিরতি!

অনলাইন ডেস্ক : মার্কিন বাহিনী কর্তৃক ইরানের ড্রোন ও রাডার স্থাপনায় হামলা চালানো এবং ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায়...

বাংলাদেশ ও তুরস্কের মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী...

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

Recent Comments