Sunday, June 21, 2026
Sunday, June 21, 2026
Home খেলাধুলা বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : টি-২০ ক্রিকেটে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল সফরকারীরা।

ওয়ানডে সিরিজে বিশ্বচ্যাম্পিয়নদের নাকানিচুবানি খাইয়েছিল বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে তার পুরোপুরি ভিন্ন চিত্র। প্রথম ম্যাচটা বাংলাদেশকে তেমন পাত্তাই দেয়নি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে লড়াই করে হেরেছে টাইগাররা। তবে তৃতীয় ম্যাচে একেবারেই নাস্তানাবুদ হলো টাইগাররা।

১১০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন অজি অধিনায়ক মিচেল মার্শ। মাত্র ২৮ বলে ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬০ রানের একটি টর্নেডো ইনিংস খেলেন তিনি। ওপেনার জশ ইংলিশ করেন ১৯ রান।

মার্শ ও ইংলিশের বিদায়ের পর কুপার কনোলি ১৪ রান করে আউট হলেও, বাকি কাজটুকু সহজেই সারেন ম্যাট রেনশ (৬) ও টিম ডেভিড। ১১তম ওভারের শেষ দুই বলে রিশাদ হোসেনকে ব্যাক-টু-ব্যাক ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন টিম ডেভিড (৩ বলে ১২)। ৫৪ বল বাকি থাকতেই ১১২ রান তুলে ম্যাচ জিতে নেয় অজিরা।

বাংলাদেশের পক্ষে লেগ-স্পিনার রিশাদ হোসেন ২২ রান দিয়ে ২টি এবং তাসকিন আহমেদ ২৬ রান দিয়ে ১টি উইকেট নেন। এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু অজি বোলারদের তোপের মুখে পড়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৯ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে ৫১ বলে ৬১ রানের অসাধারণ একটি লড়াকু ইনিংস খেলেন তাওহীদ হৃদয়। এছাড়া রিশাদ হোসেনের ১৪ বলে ১৬ এবং শেষদিকে শরিফুল ইসলামের ৭ রানের সৌজন্যে একশ পার করে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার পক্ষে পেসার স্পেন্সার জনসন দুর্দান্ত বোলিং করেন। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে তিনি তুলে নেন ২টি উইকেট। এছাড়া নাথান এলিস ও অ্যাডাম জাম্পাও ২টি করে উইকেট শিকার করেন।

RELATED ARTICLES

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত ড্রয়ের পর তীব্র সমালোচনার শিকার হয়েছিল ব্রাজিল। আজ ফিলাডেলফিয়াতে হাইতির বিপক্ষে সেই সমালোচকদের মুখ যেন বন্ধ করে দিলো...

ডেভিডের হ্যাটট্রিক, কাতারকে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় কানাডার

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে কম উন্মাদনা নাকি কানাডাকে নিয়ে। এমনকি কানাডা এবারের আসরে সহ-আয়োজক হওয়ার পরেও। কিন্তু ভ্যাঙ্কুভারের বিসি প্লেসের...

কেনের জোড়া গোলে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ অভিযান দারুণভাবে শুরু করেছে ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি কেনের প্রথমার্ধের দুই গোলের ওপর ভর করে ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়েছে দলটি। পরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : টি-২০ ক্রিকেটে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে...

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুরের...

ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন)...

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সোমবার পদত্যাগ করতে পারেন

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কাল সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারি একটি সূত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী...

Recent Comments