Thursday, June 18, 2026
Thursday, June 18, 2026
Home বিনোদন ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি

ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি

বিনোদন ডেস্ক : এআই প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) রক্ষায় বড় আইনি পদক্ষেপ নিলেন বলিউড অভিনেত্রী ও আইপিএল দল পাঞ্জাব কিংসের সহ-মালিক প্রীতি জিনতা। ডিপফেক ভিডিও, বিকৃত ছবি এবং ভুয়া এআই চ্যাটবট ব্যবহার করে তাঁর পরিচয় ও সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে তিনি গুগল, মেটা-সহ একাধিক টেক জায়ান্টের বিরুদ্ধে মামলা করার অনুমতি পেয়েছেন।

বোম্বে হাইকোর্টের বিচারপতি অভয় আহুজা প্রীতির করা বিশেষ আবেদন মঞ্জুর করে মামলাটি দায়েরের সবুজ সংকেত দেন। আদালতে তাঁর পক্ষের আইনজীবী রোহন কদম জানান, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এআই ব্যবহার করে প্রীতির পরিচয় নকল করা হচ্ছে এবং ভুয়া চ্যাটবটের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের ঘটনাও ঘটছে।

অভিযোগে বলা হয়েছে, প্রীতির নাম, কণ্ঠস্বর ও অবয়ব তাঁর অনুমতি ছাড়া ব্যবহার করে কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা ব্যক্তিগত অধিকার ও সুনামের ওপর আঘাত হানছে। পাশাপাশি এসব কর্মকাণ্ডকে ১৯৫৭ সালের ভারতীয় কপিরাইট আইনের লঙ্ঘন বলেও দাবি করা হয়েছে।

আইনজীবীর মতে, গুগল, মেটা, এক্স, জিফি ও গোড্যাডি-সহ একাধিক প্ল্যাটফর্মে এ ধরনের কনটেন্ট ও চ্যাটবট ছড়িয়ে পড়ায় প্রীতির ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদিও এসব সংস্থার অনেকগুলোর সদর দপ্তর বিদেশে, মামলায় বলা হয়েছে ক্ষতির প্রভাব মূলত ভারতে, বিশেষ করে মুম্বাইয়ে বেশি অনুভূত হচ্ছে।

এআই যুগে সেলিব্রিটিদের ব্যক্তিত্ব সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। সাম্প্রতিক সময়ে বোম্বে হাইকোর্ট থেকে ব্যক্তিত্ব সুরক্ষার স্বীকৃতি পেয়েছেন শিল্পা শেট্টি, অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং গায়ক অরিজিৎ সিং-এর মতো একাধিক তারকা।

RELATED ARTICLES

রিহানাকে কোটি টাকার ব্রেসলেট উপহার আম্বানি পরিবারের

বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত পপতারকা রিহানা ও ভারতের আম্বানি পরিবারের সুসম্পর্ক নতুন কিছু নয়। গত কয়েক বছরে একাধিক পারিবারিক আয়োজনে অংশ নিয়ে আম্বানি পরিবারের...

আলিয়াকে হেয় করার চেষ্টা, অভিনেত্রীর পক্ষ নিলেন শহীদ কাপুর

বিনোদন ডেস্ক : চরিত্র যেমনই হোক, তা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে দারুণ পারদর্শী আলিয়া ভাট। যার সুবাদে সিনেমাপ্রেমীদের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি অল্প...

আমাকে জেলে পাঠানোর চেষ্টা হয়েছিল: কঙ্গনা রানাওয়াত

বিনোদন ডেস্ক : বলিউডে এক নতুন বিতর্ক চলছেই। অভিনেতা কঙ্গনা রানাওয়াত সম্প্রতি সহ-অভিনেতা রণবীর সিং-কে ঘিরে চলা বিতর্কের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে নিজের অতীত...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি

বিনোদন ডেস্ক : এআই প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) রক্ষায় বড় আইনি পদক্ষেপ নিলেন বলিউড অভিনেত্রী ও আইপিএল দল পাঞ্জাব কিংসের সহ-মালিক...

রাশিয়াকে টপকে বিশ্বের দ্বিতীয় শক্তিশালী বিমান বাহিনী এখন চীনের

অনলাইন ডেস্ক : বিশ্ব সামরিক ভারসাম্যে এক ঐতিহাসিক পরিবর্তন এনে রাশিয়াকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও শক্তিশালী বিমান বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে চীন।...

পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

অনলাইন ডেস্ক : সীমান্তে পুশ-ইনের কারণে শূন্যরেখায় অবস্থানরত মানুষের মানবাধিকার ও মর্যাদা রক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে গঠনমূলক আলোচনা অপরিহার্য বলে মনে করে জাতিসংঘ।...

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড

অনলাইন ডেস্ক : সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে গত এক বছরে বাংলাদেশিদের টাকা জমানোর হিড়িক পড়েছে। আজ বৃহষ্পতিবার প্রকাশিত সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) বার্ষিক...

Recent Comments