Tuesday, June 9, 2026
Tuesday, June 9, 2026
Home ইন্টারন্যাশনাল ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি ইউরোপীয় ইউনিয়নের

ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি ইউরোপীয় ইউনিয়নের

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে বাধা সৃষ্টির কারণে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্রগুলো। আজ সোমবার এক্স-এ দেওয়া এক পোস্টে ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস এ কথা জানিয়েছেন। বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এক্স পোস্টে কাজা কালাস বলেন, ‘শান্তি আলোচনা এবং ভঙ্গুর যুদ্ধবিরতির চক্রে আটকে আছে মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালিতে তেহরানের ড্রোনগুলো সামুদ্রিক চলাচলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রীরা স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের এই পদক্ষেপগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, ‘এর জবাবে হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে বাধা সৃষ্টির জন্য ব্রাসেলসে ইইউ সদস্য রাষ্ট্রগুলো আজ ইরানিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।’

ইইউর পররাষ্ট্রনীতি প্রধান জানান, এই বাধা দেওয়ার সঙ্গে জড়িত ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ইইউ নিষেধাজ্ঞা জারি করেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, এই নিষেধাজ্ঞার আওতায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌ-শাখার মুখপাত্র মোহাম্মদ আকবরজাদেহকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। ইরানের তেল রপ্তানিকারক ইউনিয়নের প্রতিনিধি হামিদ হোসেইনির সম্পদ বাজেয়াপ্ত ও তার ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কাজা কালাস উল্লেখ করেন, ইইউ এবারই প্রথম তাদের নতুন নৌ-চলাচলের স্বাধীনতা সংক্রান্ত নিষেধাজ্ঞার নীতি প্রয়োগ করেছে।

RELATED ARTICLES

ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে বিশেষ শক্তি রাজনৈতিক ফায়দা লুটতে চায়: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক : ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে কোনো বিশেষ শক্তি রাজনৈতিক ফায়দা লুটতে চায় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ মঙ্গলবার...

প্রথমবারের মতো ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে ভারত

অনলাইন ডেস্ক : পারমাণবিক অস্ত্র নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে ভারত। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের...

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩২

অনলাইন ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩২ জনে দাঁড়িয়েছে। সোমবার ভোরের দিকের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আমাকে জেলে পাঠানোর চেষ্টা হয়েছিল: কঙ্গনা রানাওয়াত

বিনোদন ডেস্ক : বলিউডে এক নতুন বিতর্ক চলছেই। অভিনেতা কঙ্গনা রানাওয়াত সম্প্রতি সহ-অভিনেতা রণবীর সিং-কে ঘিরে চলা বিতর্কের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে নিজের অতীত...

ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে বিশেষ শক্তি রাজনৈতিক ফায়দা লুটতে চায়: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক : ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে কোনো বিশেষ শক্তি রাজনৈতিক ফায়দা লুটতে চায় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ মঙ্গলবার...

প্রথমবারের মতো ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে ভারত

অনলাইন ডেস্ক : পারমাণবিক অস্ত্র নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে ভারত। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের...

ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি ইউরোপীয় ইউনিয়নের

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে বাধা সৃষ্টির কারণে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্রগুলো। আজ সোমবার এক্স-এ দেওয়া...

Recent Comments