Wednesday, July 22, 2026
Wednesday, July 22, 2026
Home বাংলাদেশ ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ

ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ

অনলাইন ডেস্ক : ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা এখন বিশ্বের ডেটা সেন্টার শিল্পের পরিচিত এক নাম। প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি। সেখানেই গড়ে তোলেন এয়ারট্রাঙ্ক নামে একটি ডেটা সেন্টার কোম্পানি, যা বর্তমানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম বৃহৎ হাইপারস্কেল অপারেটর। বাংলাদেশি বংশোদ্ভূত এই বিলিয়নিয়ার উদ্যোক্তার নেতৃত্বেই ২০৩০ সালের মধ্যে ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে ব্ল্যাকস্টোন সমর্থিত এয়ারট্রাঙ্ক।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী কয়েক বছরে ভারতে ৫ গিগাওয়াটের বেশি সক্ষমতার ডেটা সেন্টার গড়ে তোলা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং ও ডিজিটাল অবকাঠামোর দ্রুত বর্ধনশীল চাহিদা মেটাতেই প্রতিষ্ঠানটির এই বিশাল বিনিয়োগ। বিশ্লেষকদের মতে, এটি ভারতের ডিজিটাল অবকাঠামো খাতে প্রস্তাবিত সবচেয়ে বড় বিনিয়োগ কর্মসূচিগুলোর একটি।

অস্ট্রেলিয়ার ব্যবসাবিষয়ক সাময়িকী দ্য অস্ট্রেলিয়ান ফিন্যান্সিয়াল রিভিউ ২০২৩ সালে রবিন খুদাকে বর্ষসেরা ব্যবসায়িক ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি দেয়। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ প্রায় ২১০ কোটি ডলার। ডেটা সেন্টার নির্মাণ ও পরিচালনা খাত থেকেই এসেছে তাঁর সম্পদের বড় অংশ।

১৯৯৭ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান রবিন খুদা। সেখানকার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনিতে অ্যাকাউন্টিং বিষয়ে পড়াশোনা করেন। পরে ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে প্রযুক্তি, টেলিযোগাযোগ ও ক্লাউড-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ফুজিৎসুর সঙ্গে কাজ করার পর পাইপ নেটওয়ার্কসে প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ডেটা সেন্টার কোম্পানি নেক্সটডিসিতে কাজ করার সময় খাতটির সম্ভাবনা সম্পর্কে গভীর অভিজ্ঞতা অর্জন করেন।

২০১৫ সালে তিনি প্রতিষ্ঠা করেন এয়ারট্রাঙ্ক। শুরুটা ছিল কঠিন। প্রয়োজনীয় বিনিয়োগ না পেয়ে এক পর্যায়ে নিজের সঞ্চয়ের অর্থ দিয়েই প্রতিষ্ঠানটি পরিচালনা করতে হয়েছিল রবিনকে। তবে কয়েক বছরের মধ্যেই দ্রুত সম্প্রসারিত হতে শুরু করে কোম্পানিটি। ২০১৭ সালের মধ্যে সিডনি ও মেলবোর্নে বড় ডেটা সেন্টার ক্যাম্পাস স্থাপন করেন।

২০২৪ সালে ২৪ বিলিয়ন ডলারের এক চুক্তিতে ব্ল্যাকস্টোন নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম এয়ারট্রাঙ্ক অধিগ্রহণ করে। তবে প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্বে বহাল থাকেন রবিন খুদা।

চলতি বছরের এপ্রিলে ভারতের লুমিনা ক্লাউডইনফ্রা অধিগ্রহণের মাধ্যমে দেশটিতে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে এয়ারট্রাঙ্ক। এর ফলে মুম্বাই, চেন্নাই ও হায়দরাবাদে ৬০০ মেগাওয়াট সক্ষমতার ডেটা সেন্টার উন্নয়ন প্রকল্প তাদের হাতে আসে। নতুন বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হলে ভারতে প্রতিষ্ঠানটির উপস্থিতি আরও বড় পরিসরে বিস্তৃত হবে।

বর্তমানে অস্ট্রেলিয়া, হংকং, ভারত, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করছে এয়ারট্রাঙ্ক। সম্প্রতি কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে সৌদি আরবেও কার্যক্রম শুরু করেছে রবিন খুদার প্রতিষ্ঠান।

সূত্র: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments