Thursday, June 4, 2026
Thursday, June 4, 2026
Home ইন্টারন্যাশনাল জার্মানিতে আকস্মিকভাবে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

জার্মানিতে আকস্মিকভাবে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

অনলাইন ডেস্ক : জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পার্ক করে রাখা একটি বোয়িং ৭৮৭ উড়োজাহাজের নোজ-গিয়ার আকস্মিকভাবে ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে উড়োজাহাজটির পরিচালনাকারী সংস্থা লুফথানসা জানিয়েছে।

ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে লুফথানসার একজন মুখপাত্র বলেছেন, ‘‘দুর্ঘটনার কবলে পড়ার সময় যাত্রীরা উড়োজাহাজটিতে ছিলেন না। তিনি বলেন, ঘটনার সময় উড়োজাহাজের ভেতরে ক্রু সদস্য এবং গ্রাউন্ড স্টাফরা উপস্থিত ছিলেন।

বিবৃতিতে বলা হয়েছে, এই দুর্ঘটনায় কয়েকজন কর্মী আহত হয়েছেন এবং বর্তমানে তারা চিকিৎসা নিচ্ছেন।

দুই ইঞ্জিন বিশিষ্ট এই দূরপাল্লার উড়োজাহাজটির চারপাশে একাধিক জরুরি উদ্ধারকারী যানবাহন পার্ক করে রাখা অবস্থায় দেখেছেন বলে জানিয়েছেন রয়টার্সের একজন আলোকচিত্রী। উড়োজাহাজটি আংশিকভাবে পেটের ওপর ভর দিয়ে ল্যান্ডিং স্ট্রিপে পড়ে ছিল।

লুফথানসা কর্তৃপক্ষ বলেছে, ‘‘জার্মানির স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটির এলএইচ৪৫০ ফ্লাইট হিসেবে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা করার কথা ছিল।

কোম্পানিটি বলেছে, ‘‘আমরা বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মিলে এর সঠিক কারণ ও পরিস্থিতি তদন্ত করে দেখছি।’’

জার্মানির লুফথানসা গ্রুপ ৭৮৭-৯ সংস্করণটি পরিচালনা করে থাকে এবং এই ৭৮৭ উড়োজাহাজটি তাদের বহরে তুলনামূলক নতুন সংযোজন। কোম্পানিটি ধীরে ধীরে কম সাশ্রয়ী উড়োজাহাজ বাদ দেওয়ার এবং বিমানবহরকে আরও সহজ ও আধুনিক করার পরিকল্পনা করছে।

সূত্র: ব্লুমবার্গ।

RELATED ARTICLES

ওসমান হাদির হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার নামে মামলা

অনলাইন ডেস্ক : ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে জনসভায় মন্তব্য করায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার একাধিক ধারায় মামলা করেছেন শিলিগুড়ির এক আইনজীবী। আজ...

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা নিয়ে আগামী ২২ জুন আবার...

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২১, প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফ

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলের মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে ফ্লোরিশ স্টে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

জার্মানিতে আকস্মিকভাবে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

অনলাইন ডেস্ক : জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পার্ক করে রাখা একটি বোয়িং ৭৮৭ উড়োজাহাজের নোজ-গিয়ার আকস্মিকভাবে ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় কয়েকজন কর্মী...

ওসমান হাদির হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার নামে মামলা

অনলাইন ডেস্ক : ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে জনসভায় মন্তব্য করায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার একাধিক ধারায় মামলা করেছেন শিলিগুড়ির এক আইনজীবী। আজ...

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক : সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও...

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা নিয়ে আগামী ২২ জুন আবার...

Recent Comments