Thursday, May 21, 2026
Thursday, May 21, 2026
Home বাংলাদেশ দ্রুতই রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে

দ্রুতই রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে। আজ বুধবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘রামিসার ব্যাপারেও ২৪ ঘণ্টার ভেতরে আসামি গ্রেপ্তার হয়েছে। প্রধান আসামির নাম সম্ভবত সোহেল খান, তার স্ত্রীসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। (দণ্ডবিধির) ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আমরা এটুকু আশ্বাস দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভেতরে সুষ্ঠু তদন্ত করে অভিযোগপত্র জমা দেওয়া হবে। বিচারের দায়িত্ব আদালতের।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ পর্যন্ত যতগুলো এই জাতীয় হেনিয়াস ক্রাইম হয়েছে, আপনারা কি কেউ একটা ক্রাইমের ক্ষেত্রেও বলতে পারবেন যে, পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেনি এবং সংক্ষিপ্ত সময়ের ভেতরে তারা অ্যারেস্ট করতে পারেনি? একটাও নেই। আমার কাছে সবগুলোর তালিকা আছে। যদি তার ব্যত্যয় কিছু হয়ে থাকে, আপনারা প্রশ্ন তুলতে পারবেন।’

সালাহউদ্দিন বলেন, ‘বিচারহীনতার যে বিষয়টা সবাই সব সময় বলে থাকে, এটা সর্বক্ষেত্রে সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে বিচার বিলম্বিত হয়, সে জন্য মানুষ মনে করে হয়তো বিচার পাবে না। কিন্তু এই জাতীয় অপরাধগুলো—আমি অন্তর্বর্তী সরকারের সময়েও দেখেছি, আমি তাদেরকে কৃতিত্ব দিতে চাই; সেই সময়েও এই জাতীয় কয়েকটা ঘটনা হলে সংক্ষিপ্ত সময়ের ভেতরে আইনি ব্যবস্থা তারা গ্রহণ করেছে।’

 

RELATED ARTICLES

জননিরাপত্তা রক্ষায় একটি এলিট ফোর্স লাগবে: র‌্যাব প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘একটা এডহক ভিত্তিতে র‍্যাব পরিচালিত হচ্ছে। এটা ঠিক নয়। তাই এখন র‍্যাবের...

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক : পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১...

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা

অনলাইন ডেস্ক : ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইবোলা আতঙ্কে বিশ্বকাপ প্রস্তুতি শিবির বাতিল কঙ্গোর

স্পোর্টস ডেস্ক : ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবের কারণে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে নির্ধারিত তিন দিনের অনুশীলন ক্যাম্প ও রাজধানী কিনশাসায় সমর্থকদের বিদায়ী অনুষ্ঠান বাতিল করেছে...

দ্রুতই রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন...

সমৃদ্ধ ইউরেনিয়াম কাউকে দেবে না ইরান, নির্দেশ খামেনির

অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে নিরাপদ সংরক্ষণের প্রস্তাব দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রও এ বিষয়ে আংশিক সম্মতি জানিয়েছিল। তবে নিজেদের...

নিজেকে ‘চা ওয়ালা’ বললেন মোদি

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেকে চা ওয়ালা হিসেবে অভিহিত করেছেন। বুধবার (২০ মে) ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার একটি ইভেন্টে...

Recent Comments