Wednesday, May 20, 2026
Wednesday, May 20, 2026
Home খেলাধুলা ২২ বছর পর প্রিমিয়ার লিগের সিংহাসনে আর্সেনাল

২২ বছর পর প্রিমিয়ার লিগের সিংহাসনে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। শিরোপা দৌড়ে শেষ পর্যন্ত নাটকীয় হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি। বোর্নমাউথের মাঠে ১-১ গোলের ড্রয়ে স্বপ্নভঙ্গ পেপ গার্দিওলার দলের, আর তাতেই উৎসবে মেতেছে উত্তর লন্ডনের ক্লাবটি।

মঙ্গলবার রাতে ভাইটালিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সিটি। তবে প্রথমার্ধেই বড় ধাক্কা খায় তারা। বোর্নমাউথের হয়ে ইলি জুনিয়র কোপি গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের। পিছিয়ে পড়ে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে সিটি। একের পর এক সুযোগ তৈরি করলেও গোলের দেখা মিলছিল না।

শেষ মুহূর্তে আর্লিং হলান্ড গোল করে সমতা ফেরান। কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে গেছে। ড্রয়ের ফলে ৩৭ ম্যাচ শেষে সিটির সংগ্রহ দাঁড়ায় ৭৮ পয়েন্টে। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৮২। ফলে শেষ ম্যাচের আগেই নিশ্চিত হয়ে যায় আর্সেনালের শিরোপা।

এটি ক্লাবটির ইতিহাসে ১৪তম লিগ শিরোপা। ইংলিশ ফুটবলের ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ। সবশেষ ২০০৩-০৪ মৌসুমে অপরাজিত থেকে শিরোপা জিতেছিল গানাররা। এরপর কেটে গেছে দুই যুগেরও বেশি সময়। অবশেষে মিকেল আরতেতার হাত ধরে আবারও লিগ সিংহাসনে ফিরল আর্সেনাল।

এই সাফল্যের পেছনে পরোক্ষ নায়ক হয়ে উঠেছেন বোর্নমাউথ কোচ আন্দোনি ইরাওলা। আরতেতার ছোটবেলার বন্ধু ইরাওলার দল সিটিকে রুখে দিয়ে শুধু বন্ধুকেই উপহার দেননি, নিজেদের ক্লাবের ইতিহাসেও লিখেছেন নতুন অধ্যায়।

এই ড্রয়ের সুবাদে আগামী মৌসুমে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলা নিশ্চিত করেছে বোর্নমাউথ। এমনকি তাদের সামনে এখন চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাও জেগে উঠেছে।

ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় গার্দিওলা বলেন, কঠিন এক ম্যাচ ছিল এটি। টানা ম্যাচ খেলতে গিয়ে খেলোয়াড়দের মধ্যে ক্লান্তি ছিল। তবুও সবাই সর্বোচ্চ চেষ্টা করেছে। শেষ মুহূর্তে গোল পেলেও সেটি যথেষ্ট হয়নি।

প্রতিদ্বন্দ্বী দলের সাফল্যেও উদারতা দেখিয়েছেন এই স্প্যানিশ কোচ। আর্সেনাল ও মিকেল আরতেতাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তারা এই শিরোপার যোগ্য এবং এটি তাদের জন্য বিশেষ এক মুহূর্ত।

RELATED ARTICLES

রিয়ালকে উড়িয়ে টানা দ্বিতীয়বার লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : লা লিগার শিরোপা দৌড়ে আগেই অনেকটা এগিয়ে ছিল বার্সেলোনা। শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়েই উৎসবে মাতল কাতালানরা। ঘরের মাঠ কাম্প...

ব্রেন্টফোর্ডকে উড়িয়ে শিরোপার দৌড়ে টিকে রইল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে নিজেদের আশা জিইয়ে রাখল ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারিয়ে আর্সেনালের ওপর চাপ বাড়িয়েছে...

বিশ্বকাপের স্কোয়াড নিয়ে যত নিয়ম, কখন দিতে হবে চূড়ান্ত তালিকা

স্পোর্টস ডেস্ক : ঘনিয়ে আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে দল ঘোষণা নিয়ে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দেশগুলো। সবার আগে প্রাথমিক দল ঘোষণা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

২২ বছর পর প্রিমিয়ার লিগের সিংহাসনে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। শিরোপা দৌড়ে শেষ পর্যন্ত নাটকীয় হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি।...

প্রত্যর্পণের সময় চলে এসেছে: ‘অনুপ্রবেশকারীদের’ উদ্দেশ্যে শুভেন্দু

অনলাইন ডেস্ক : সীমান্ত সুরক্ষিত করতে রাজ্য সরকারের উদ্যোগের কথা জানিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘আমাদের কাছে সবার আগে রাষ্ট্র। দেশকে সুরক্ষিত...

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে বিশ্বকাপের স্টেডিয়াম কর্মীদের ধর্মঘটের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আগে বড় ধরনের অচলাবস্থার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ভেন্যু। স্টেডিয়ামে দেশটির কেন্দ্রীয় অভিবাসন এনফোর্সমেন্ট বা ‘আইস’...

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা

বিনোদন ডেস্ক : দীর্ঘ আট বছরের মানসিক যন্ত্রণা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে বড় ধরনের স্বস্তি পেয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত...

Recent Comments