Monday, May 18, 2026
Monday, May 18, 2026
Home বিনোদন কলকাতায় ফিরেই আঘাত পেলেন শুভশ্রী

কলকাতায় ফিরেই আঘাত পেলেন শুভশ্রী

বিনোদন ডেস্ক : টালিউড তারকা শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তী সদ্যই বিয়েবার্ষিকী উদযাপন করে নিজ শহরে ফিরেছেন। বিয়ের আট বছর পূর্তি উপলক্ষে থাইল্যান্ড সফরে গিয়েছিলেন তারা। আর কলকাতায় ফিরেই কাজে ব্যস্ত হয়ে পড়েন। অভিনেতা দেবের পরবর্তী সিনেমা ‘দেশু ৭’-এর শুটিং নিয়েই ব্যস্ততা অভিনেত্রীর।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্যস্ততার মধ্য থেকেই ব্যাডমিন্টন খেলতে গিয়ে চোট পেয়েছেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক স্টোরিতে একটি ছবি পোস্ট করে এ তথ্য জানিয়েছেন তারকা।

শুভশ্রীর পোস্ট করা ছবিতে দেখা গেছে―চোখের নিচে আইসপ্যাক চেপে ধরে রেখেছেন তিনি। চরম যন্ত্রণার মধ্যেও ঠোঁটে সেই চিরচেনা হাসি। কিন্তু তার আঘাত পাওয়ায় রীতিমত চিন্তিত অনুরাগীরা। এ কারণে অনেকেই জানতে চেয়েছেন, কীভাবে আঘাত পেয়েছেন তিনি।

এদিকে টালি তারকা অনুরাগীদের সেসব প্রশ্নের জবাব নিজেই দিয়েছেন অবশ্য। তিনি জানিয়েছেন, ব্যাডমিন্টন খেলতে গিয়েই চোট পেয়েছেন। বছরজুড়ে যখন সময় পান, তখনই ব্যাডমিন্টন খেলেন। কলকাতায় যেখানে থাকেন, সেখানকার ব্যাডমিন্টন কোর্টে খেলাধুলার চর্চা করেন তিনি।

তবে শুভশ্রী আঘাত পেলেও তা যে খুব গুরুতর নয়, সেটিও স্পষ্ট। এ জন্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা প্রিয় তারকার জন্য প্রার্থনা করছেন, যেন শিগগিরই সুস্থ হয়ে শুটিংয়ে ফিরতে পারেন তাদের নায়িকা।

RELATED ARTICLES

সাক্ষী হওয়ার আবেদন প্রত্যাহার, ইডির দাবি জ্যাকুলিন ‘অপরাধের অংশীদার’

বিনোদন ডেস্ক : ২০০ কোটি রুপির বহুল আলোচিত অর্থ পাচার মামলায় নতুন করে বড় ধরনের আইনি চাপের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এই...

হঠাৎ বিতর্কে জড়ালেন আনুশকা শর্মা

বিনোদন ডেস্ক : বিরাট কোহলি আর দুই সন্তানকে নিয়ে এখন লন্ডনেই থিতু হয়েছেন অভিনেত্রী। বছরের বেশিরভাগ সময় সেখানেই কাটে তাদের। স্বামী আর সংসার নিয়ে...

কান উৎসবে প্যাস্টেল গাউনে আলিয়া ভাট

বিনোদন ডেস্ক : ফ্রান্সের দক্ষিণ উপকূলে শুরু হয়েছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। মঙ্গলবার (১২ মে) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক : বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবিলায় বাংলাদেশকে অতিরিক্ত ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশের ‘এনার্জি সেক্টর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর...

কলকাতায় ফিরেই আঘাত পেলেন শুভশ্রী

বিনোদন ডেস্ক : টালিউড তারকা শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তী সদ্যই বিয়েবার্ষিকী উদযাপন করে নিজ শহরে ফিরেছেন। বিয়ের আট বছর পূর্তি উপলক্ষে থাইল্যান্ড সফরে...

জননিরাপত্তা রক্ষায় একটি এলিট ফোর্স লাগবে: র‌্যাব প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘একটা এডহক ভিত্তিতে র‍্যাব পরিচালিত হচ্ছে। এটা ঠিক নয়। তাই এখন র‍্যাবের...

ইবোলা নিয়ে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর

অনলাইন ডেস্ক : কঙ্গো এবং উগান্ডায় প্রাণঘাতী রোগ ইবোলা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক জরুরি অবস্থা জারি করেছে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য...

Recent Comments