Saturday, July 4, 2026
Saturday, July 4, 2026
Home ইন্টারন্যাশনাল ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, স্টারমার আরও চাপে

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, স্টারমার আরও চাপে

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের লেবার সরকারের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং পদত্যাগ করেছেন। এতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার নতুন সংকটে পড়েছে। ক্ষমতায় আসার দুই বছরের কম সময়ের মধ্যেই স্টারমারের নেতৃত্ব এখন বড় চ্যালেঞ্জের মুখে।

গত সপ্তাহের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর থেকেই স্টারমারের পদত্যাগের দাবি জোরালো হচ্ছিল। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে স্ট্রিটিং জানান, স্টারমারের নেতৃত্বের ওপর তার আর ‘আস্থা’ নেই।

স্ট্রিটিং বলেন, ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে দলের পরাজয়ের পেছনে লেবার পার্টির জনপ্রিয়তা কমে যাওয়া ‘বড় এবং অভিন্ন কারণ’ হিসেবে কাজ করেছে।

এই স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এখন পরিষ্কার যে আপনি আগামী সাধারণ নির্বাচনে লেবার পার্টিকে নেতৃত্ব দেবেন না। লেবার এমপি ও শ্রমিক ইউনিয়নগুলো এখন ব্যক্তিকেন্দ্রিক দ্বন্দ্ব নয়, বরং ভবিষ্যৎ নিয়ে ধারণার লড়াই চায়।

স্ট্রিটিং আরও বলেন, নেতৃত্বের প্রশ্নে একটি বিস্তৃত ও শক্তিশালী প্রার্থী তালিকা থাকা দরকার এবং তিনি সেই প্রক্রিয়াকে সমর্থন করেন। তবে স্ট্রিটিং সরাসরি নেতৃত্ব চ্যালেঞ্জ ঘোষণা করেননি। তারপরও তার পদত্যাগ স্টারমারের ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments