Monday, May 11, 2026
Monday, May 11, 2026
Home ইন্টারন্যাশনাল নেপালে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসে আগুন, যাত্রীরা উদ্ধার

নেপালে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসে আগুন, যাত্রীরা উদ্ধার

অনলাইন ডেস্ক : নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবারের এ ঘটনায় উড়োজাহাজে থাকা কয়েক’শ যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নেপালের বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র জ্ঞানেন্দ্র ভুল জানান, ইস্তাম্বুল থেকে আসা ২৭৭ জন যাত্রী ও ১১ জন ক্রু নিয়ে উড়োজাহাজটি অবতরণের সময় ডান দিকের ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে। মূলত, অবতরণের সময়ই আগুন দেখা যায়। এ নিয়ে তদন্ত চলছে। যাত্রীরা নিরাপদে আছেন।

জ্ঞানেন্দ্র ভুল আরো জানান, এ ঘটনার কারণে বিমানবন্দরের একমাত্র রানওয়েটি সকালে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। তবে বর্তমানে চলাচল স্বাভাবিক আছে।

টার্কিশ এয়ারলাইনস জানিয়েছে, রানওয়েতে চলার সময় ল্যান্ডিং গিয়ার থেকে ধোঁয়া বের হতে দেখে জরুরি নির্গমন স্লাইড ব্যবহার করে যাত্রীদের নামিয়ে আনা হয়।

সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া এক পোস্টে টার্কিশ এয়ারলাইনসের মুখপাত্র ইয়াহিয়া উস্তুন বলেন, বিশেষজ্ঞ দল কারিগরি দিক পরীক্ষা করছেন। প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, একটি হাইড্রোলিক পাইপে যান্ত্রিক ত্রুটির কারণে ওই ধোঁয়ার সৃষ্টি হয়েছিল।

RELATED ARTICLES

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার

অনলাইন ডেস্ক : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী...

নয় বছর পর মার্কিন প্রেসিডেন্টের ঐতিহাসিক চীন সফর

অনলাইন ডেস্ক : দীর্ঘ প্রায় নয় বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ আমন্ত্রণে আগামী বুধবার (১৩...

ক্ষমতা হারানোর শঙ্কায় কিয়ার স্টারমার, দায়িত্ব ছাড়তে আল্টিমেটাম

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের স্থানীয় কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর এবার নিজের ক্ষমতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য।...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সবুজ আভায় মোহ ছড়ালেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত ও লাস্যময়ী সুন্দরী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত দর্শকপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি তার।...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ‘বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। সরকারও নয়।’সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সীমান্তে কাঁটাতার বসাতে...

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার

অনলাইন ডেস্ক : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী...

নেপালে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসে আগুন, যাত্রীরা উদ্ধার

অনলাইন ডেস্ক : নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবারের এ ঘটনায় উড়োজাহাজে থাকা কয়েক’শ...

Recent Comments