অনলাইন ডেস্ক : ইরানের ট্যাংকারে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড।
গতকাল শনিবার (৯ মে) রাতে তারা এমন বার্তা দেয়। বিপ্লবী গার্ড বলেছে, যদি আমাদের জাহাজ আগ্রাসনের শিকার হয় মধ্যপ্রাচ্যে মার্কিন অবকাঠামোতে শক্তিশালী হামলা চালানো হবে।
যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে ইরানি বন্দরগুলোতে অবরোধ আরোপ করে রেখেছে। এই অবরোধ ভেঙে যেসব জাহাজ ইরানে যাওয়ার চেষ্টা করছে সেগুলোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ গত শুক্রবার একসঙ্গে দুটি বিশালাকৃতির ট্যাংকারে হামলা চালায় মার্কিন নৌবাহিনী। এরপরই এমন সতর্কতা দিলো বিপ্লবী গার্ড।
বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের কমান্ড সতর্কতা দিয়ে বলেছে “মিসাইল ও ড্রোন শত্রুদের দিকে তাক করা আছে। আমরা ছোড়ার নির্দেশের অপেক্ষায় আছি।”
সূত্র: সিএনএন

