Monday, June 22, 2026
Monday, June 22, 2026
Home ইন্টারন্যাশনাল ইরানের রাজধানীসহ একাধিক এলাকায় যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের রাজধানীসহ একাধিক এলাকায় যুক্তরাষ্ট্রের হামলা

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানসহ একাধিক এলাকায় হুট করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের বিরুদ্ধে তেহরান যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুললেও তা নাকচ করে একে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলার জবাব বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের পর ধোঁয়ায় আচ্ছন্ন তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা প্রতিরোধের দৃশ্য দেখা গেছে। শান্তি চুক্তির পথে যুক্তরাষ্ট্র আর ইরানের পক্ষ থেকে এযাবতকালের মধ্যে অত্যন্ত আশাবাদী প্রতিক্রিয়া আর ইসরাইলের আপত্তির ২৪ ঘন্টা পার না হতে এই হামলা হলো। পাল্টাপাল্টি হামলার পরও শান্তিচুক্তির আলোচনা চলবে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

তার দাবি, তেহরানে হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়নি। ট্রুথ সোশ্যালে দেওয়া প্রতিক্রিয়ায় একে মার্কিন যুদ্ধজাহাজে হামলার জবাব উল্লেখ করে ট্রাম্প বলেন, এতে ইরানের সামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ট্রাম্পের দাবি, ইরানের হামলার পরও হরমুজ প্রণালি সফলভাবে পার করেছে তিনটি মার্কিন ডেস্ট্রয়ার।

এবিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড-সেন্টকম। বলা হয়েছে, ড্রোন, ক্ষেপণাস্ত্র আর দ্রুতগামী ছোট নৌযান নিয়ে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি। মার্কিন রণতরী লক্ষ্য করে হামলার দায় স্বীকার করেছে তেহরান।

বলা হয়েছে, হরমুজে ইরানের তেলের ট্যাংকারে হামলার জবাবে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে পাল্টা আঘাত হেনেছে আইআরজিসি। ইরানের আব্বাস আর কেশম বন্দরে হামলা খবর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে।

ব্রেকিং নিউজ অ্যালার্ট

RELATED ARTICLES

ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন)...

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সোমবার পদত্যাগ করতে পারেন

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কাল সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারি একটি সূত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী...

জাতিসংঘ কর্মকর্তার সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রদূতের তুমুল তর্কবিতর্ক

অনলাইন ডেস্ক : জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির সঙ্গে তুমুল বিতর্কে জড়িয়েছেন ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। শুক্রবার (১৯ জুন) নিউ ইয়র্কে শুনানি চলাকালে জনসমক্ষে শিশুদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : টি-২০ ক্রিকেটে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে...

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুরের...

ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন)...

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সোমবার পদত্যাগ করতে পারেন

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কাল সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারি একটি সূত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী...

Recent Comments