Thursday, August 6, 2026
Thursday, August 6, 2026
Home ইন্টারন্যাশনাল পশ্চিমবঙ্গে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বৃদ্ধির শঙ্কা

পশ্চিমবঙ্গে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বৃদ্ধির শঙ্কা

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় এবং রাজ্য সরকারে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে, রাজ্যে বিজেপি সরকার গঠিত হওয়ায় তিস্তা-সহ অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে আলোচনায় অগ্রগতির সম্ভাবনাও দেখছেন তারা।

তবে বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে পারস্পরিক বোঝাপড়া ও কূটনৈতিক প্রচেষ্টার ওপর।

পশ্চিমবঙ্গের নির্বাচনে ঘটেছে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন। দীর্ঘ ১৫ বছর পর অবসান হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের। ভারতের বাংলাদেশের সীমান্তবর্তী এই গুরুত্বপূর্ণ রাজ্যের ক্ষমতা এখন গেরুয়া শিবিরের দখলে। ফলে ক্ষমতার এই পরিবর্তন বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্লেষক ও বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, অভিন্ন নদীর পানি বণ্টন ইস্যুতে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় এ ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তিস্তা চুক্তি নিয়ে নতুন করে আলোচনার সুযোগ সৃষ্টি হতে পারে বলে তারা মনে করছেন। তবে দুই দেশের সম্পর্ক বর্তমানে যে উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে, তার উন্নতি নির্ভর করবে পারস্পরিক আস্থা, বোঝাপড়া এবং কার্যকর কূটনৈতিক উদ্যোগের ওপর।

তাদের মতে, আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে অতিরিক্ত নির্ভরশীল সম্পর্ক যেমন দীর্ঘমেয়াদে ইতিবাচক ছিল না, তেমনি অন্তর্বর্তী সরকারের সময়ে সম্পর্কের টানাপোড়েনও দুই দেশের কারও জন্যই শুভকর নয়। বাংলাদেশ ও ভারতের ভবিষ্যৎ সম্পর্ক উন্নয়ন নির্ভর করবে পারস্পরিক সম্মান, ভারসাম্যপূর্ণ কূটনীতি এবং আঞ্চলিক স্বার্থের প্রতি সংবেদনশীল দৃষ্টিভঙ্গির ওপর।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments