Sunday, June 14, 2026
Sunday, June 14, 2026
Home ইন্টারন্যাশনাল হরমুজ খুলে দিতে আন্তর্জাতিক জোটের জন্যে যুক্তরাষ্ট্রের হাহাকার

হরমুজ খুলে দিতে আন্তর্জাতিক জোটের জন্যে যুক্তরাষ্ট্রের হাহাকার

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে এই জোট গঠনের চেষ্টা চলছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দুই মাস আগে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। ফলে বিশ্ব তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, বেড়েছে তেলের দাম এবং বৈশ্বিক অর্থনীতিতে তৈরি হয়েছে চাপ।

রয়টার্স জানায়, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট প্রস্তাবিত এই জোটের নাম দিয়েছে ‘ম্যারিটাইম ফ্রিডম কন্সট্রাক্ট’। এতে তথ্য আদান-প্রদান, কূটনৈতিক সমন্বয় এবং নিষেধাজ্ঞা বাস্তবায়নের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। ফ্রান্স ও ব্রিটেনসহ কয়েকটি দেশ জোটে যোগদানের বিষয়ে আলোচনা করলেও সংঘাত শেষ না হওয়া পর্যন্ত সহায়তা নিয়ে শর্ত জুড়ে দিয়েছে।

এদিকে ফ্রান্স ও ব্রিটেনসহ কয়েকটি দেশ এই জোটে যুক্ত হওয়ার বিষয়ে আলোচনা করলেও তারা বলেছে, সংঘাত শেষ হওয়ার পরই হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সহায়তা করবে। অন্যদিকে ইরান হুমকি দিয়েছে, তারা নিরাপত্তা ঝুঁকি থাকলে প্রণালিতে নৌ চলাচলে বাধা অব্যাহত রাখবে।

সূত্র: রয়টার্স

RELATED ARTICLES

শান্তিচুক্তি নিয়ে ধোঁয়াশা, ট্রাম্পের ঘোষণার পর ইরানে বিক্ষোভ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি ঘিরে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোববার চুক্তি স্বাক্ষর হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

অনলাইন ডেস্ক : বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারা দুজনই জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাবেন। সেখানে দুজন...

ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়ে ট্রাম্পের সম্মতি

অনলাইন ডেস্ক : জব্দ থাকা ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করতে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবি করেছেন ইরানের এক জ্যেষ্ঠ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শান্তিচুক্তি নিয়ে ধোঁয়াশা, ট্রাম্পের ঘোষণার পর ইরানে বিক্ষোভ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি ঘিরে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোববার চুক্তি স্বাক্ষর হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

মরক্কোর চ্যালেঞ্জে জয় অধরা, পয়েন্ট ভাগাভাগি ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক : যেমন কোনো উপন্যাসের প্রথম অধ্যায় সব সময় নায়ককে জয়ী করে না, তেমনি বিশ্বকাপের গল্পের শুরুটাও ব্রাজিলের জন্য হলো না প্রত্যাশামতো। স্বপ্ন,...

বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

অনলাইন ডেস্ক : বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারা দুজনই জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাবেন। সেখানে দুজন...

জিততে না পারলেও ইতিহাস গড়ল কানাডা

স্পোর্টস ডেস্ক : টরেন্টোতে হাজার হাজার স্বাগতিক দর্শকের উপস্থিতি আর বাঁধভাঙা উল্লাস। ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম নিজেদের মাটিতে বিশ্বমঞ্চের কোনো ম্যাচ...

Recent Comments