Saturday, June 13, 2026
Saturday, June 13, 2026
Home বিনোদন রেড কার্পেটে ফিরছেন বিয়ন্সে, আরও থাকছেন যারা

রেড কার্পেটে ফিরছেন বিয়ন্সে, আরও থাকছেন যারা

বিনোদন ডেস্ক : দরজায় কড়া নাড়ছে বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা ২০২৬’। আগামী ৪ মে, সোমবার নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আসরের সবচেয়ে বড় আকর্ষণ বিশ্বখ্যাত গায়িকা বিয়ন্সে। দীর্ঘ এক দশক পর মেট গালার রেড কার্পেটে পা রাখবেন তিনি। ২০১৬ সালে শেষবার মেট গালায় দেখা গিয়েছিল এই গায়িকাকে।

এবারের মেট গালার থিম রাখা হয়েছে ‘কস্টিউম আর্ট’। গত বছর কৃষ্ণাঙ্গ সংস্কৃতির পোশাকের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। এবার প্রায় ২০০টি পোশাকের প্রদর্শনী করা হবে, যা কয়েক শতাব্দী ধরে শিল্প আর ফ্যাশনের মধ্যকার গভীর সম্পর্ককে তুলে ধরবে। আশা করা হচ্ছে, এই থিমের কারণে তারকারা এবার আরও বেশি জাঁকজমকপূর্ণ ও শৈল্পিক পোশাকে হাজির হবেন।

এ বছর অনুষ্ঠান পরিচালনা করবেন গায়িকা বিয়ন্স, অভিনেত্রী নিকোল কিডম্যান, টেনিস তারকা ভিনাস উইলিয়ামস এবং ভোগ ম্যাগাজিনের সম্পাদক আনা উইন্টুর। এছাড়া হোস্ট কমিটিতে থাকছেন ডিজাইনার অ্যান্থনি ভ্যাকারেলো, চলচ্চিত্র নির্মাতা জো ক্রাভিটজ এবং সাবরিনা কার্পেন্টার, স্যাম স্মিথ, অ্যাঞ্জেলা ব্যাসেট ও টেয়ানা টেলরের মতো জনপ্রিয় তারকারা।

কো-চেয়ারদের পাশাপাশি এবারের আসরে অনারারি চেয়ার হিসেবে থাকছেন জেফ বেজোস এবং লরেন সানচেজ বেজোস। তাদের উপস্থিতি এই আয়োজনে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

যদিও আনুষ্ঠানিকভাবে এবারের আসরের অতিথিদের তালিকা এখনও প্রকাশ করা হয়নি, তবে রিহানা, জে-জি, অ্যাডেল, কিম কারদাশিয়ান, হেইলি বিবার এবং জুলিয়া গার্নারের মতো তারকাদের নাম শোনা যাচ্ছে।

RELATED ARTICLES

আলিয়াকে হেয় করার চেষ্টা, অভিনেত্রীর পক্ষ নিলেন শহীদ কাপুর

বিনোদন ডেস্ক : চরিত্র যেমনই হোক, তা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে দারুণ পারদর্শী আলিয়া ভাট। যার সুবাদে সিনেমাপ্রেমীদের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি অল্প...

আমাকে জেলে পাঠানোর চেষ্টা হয়েছিল: কঙ্গনা রানাওয়াত

বিনোদন ডেস্ক : বলিউডে এক নতুন বিতর্ক চলছেই। অভিনেতা কঙ্গনা রানাওয়াত সম্প্রতি সহ-অভিনেতা রণবীর সিং-কে ঘিরে চলা বিতর্কের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে নিজের অতীত...

কেন অতীত আঁকড়ে ধরে থাকতে চান না কারিশমা

বিনোদন ডেস্ক : এক সময়ের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর। দীর্ঘদিন ধরে তিনি বড় পর্দায় অনিয়মিত। তবে সিনেমা সক্রান্ত অনুষ্ঠান ও বিভিন্ন টিভি শোতে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

জিততে না পারলেও ইতিহাস গড়ল কানাডা

স্পোর্টস ডেস্ক : টরেন্টোতে হাজার হাজার স্বাগতিক দর্শকের উপস্থিতি আর বাঁধভাঙা উল্লাস। ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম নিজেদের মাটিতে বিশ্বমঞ্চের কোনো ম্যাচ...

আলিয়াকে হেয় করার চেষ্টা, অভিনেত্রীর পক্ষ নিলেন শহীদ কাপুর

বিনোদন ডেস্ক : চরিত্র যেমনই হোক, তা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে দারুণ পারদর্শী আলিয়া ভাট। যার সুবাদে সিনেমাপ্রেমীদের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি অল্প...

ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়ে ট্রাম্পের সম্মতি

অনলাইন ডেস্ক : জব্দ থাকা ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করতে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবি করেছেন ইরানের এক জ্যেষ্ঠ...

‘বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দল’

অনলাইন ডেস্ক : আগামী বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোর কারণে বিরোধী দলের পছন্দ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) কক্সবাজার সদরের...

Recent Comments