Thursday, July 23, 2026
Thursday, July 23, 2026
Home ইন্টারন্যাশনাল মিথ্যা আশ্বাসে ইরানকে বিভ্রান্ত করা হয়েছে

মিথ্যা আশ্বাসে ইরানকে বিভ্রান্ত করা হয়েছে

অনলাইন ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন, ইরানকে বারবার মিথ্যা প্রতিশ্রুতি ও অস্পষ্ট আশ্বাস দিয়ে বিভ্রান্ত করা হয়েছে। কখনো চাপ প্রয়োগ, আবার কখনো আশ্বাস—কিন্তু বাস্তব কোনো সমাধান নিয়ে স্পষ্ট আলোচনা হয়নি বলে তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) মস্কোয় আল-বাওয়ারের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে ল্যাভরভ বলেন, রাশিয়া ইরানের অবস্থান বুঝতে পারে। তার মতে, ইরান যথার্থভাবেই মনে করে যে অতীতেও তারা এমন প্রতিশ্রুতির ফাঁদে পড়েছে।

এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বুধবার (২২ এপ্রিল) শেষ হওয়ার কথা। এর আগে যুদ্ধবিরতি বাড়ানোসহ বিভিন্ন ইস্যুতে দ্বিতীয় দফা আলোচনার আয়োজন করে পাকিস্তান। তবে শেষ পর্যন্ত ইরান প্রতিনিধিদল না পাঠানোয় বৈঠকটি ভেস্তে যায়।

ল্যাভরভ জানান, পাকিস্তানে সম্ভাব্য এই আলোচনা নিয়ে রাশিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং অল্প সময়ের মধ্যেই একাধিকবার মোড় নিতে পারে। তার মতে, যদি যুক্তরাষ্ট্র-ইরান ২০১৫ সালের মতো একটি সমঝোতায় পৌঁছাতে পারে, তাহলে তা বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য, ২০১৫ সালে বারাক ওবামা প্রশাসনের সময় ইরানের সঙ্গে জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামে একটি পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত করতে সম্মত হয়, বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

তবে ২০১৬ সালে ক্ষমতায় এসে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে ওই চুক্তি থেকে প্রত্যাহার করেন। এর ফলে চুক্তিটি কার্যত ভেঙে পড়ে এবং অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

ল্যাভরভের ভাষায়, বর্তমানেও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নানা ইঙ্গিত থাকলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। “হুমকি ও প্রতিশ্রুতি আছে, কিন্তু বাস্তব ফল নেই,”—এভাবে পরিস্থিতি তুলে ধরেন তিনি।

বিশ্লেষকদের মতে, এই মন্তব্য শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং বৃহত্তর আন্তর্জাতিক কূটনীতির চিত্রও তুলে ধরে। ২০১৫ সালের চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে পশ্চিমা দেশগুলোর প্রতিশ্রুতি নিয়ে ইরানের আস্থা কমে গেছে, ফলে নতুন কোনো সমঝোতায় পৌঁছানো এখন আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে।

বর্তমান প্রেক্ষাপটে ইরানের পারমাণবিক কর্মসূচি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং রাশিয়া ও চীনের মতো শক্তিধর দেশগুলোর ভূমিকা—সব মিলিয়ে একটি জটিল কূটনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। এমন অবস্থায় নতুন কোনো চুক্তি হলে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments