Friday, June 5, 2026
Friday, June 5, 2026
Home ইন্টারন্যাশনাল ইরান যুদ্ধ নিয়ে রাশিয়ার চরম সিদ্ধান্ত, আটক করলো ৪০ ইসরাইলিকে

ইরান যুদ্ধ নিয়ে রাশিয়ার চরম সিদ্ধান্ত, আটক করলো ৪০ ইসরাইলিকে

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে ইসরাইল। টানা ৪০দিন হামলার পর চলছে যুদ্ধবিরতি। এরই মধ্যে চরম এক সিদ্ধান্ত নিয়েছে ইরানের অন্যতম মিত্র রাশিয়া। তারা ইরান যুদ্ধে জড়িত থাকার অভিযোগে ৪০জন ইসরাইলি নাগরিককে আটক করেছে।

রাশিয়ার রাজধানীর ডোমোডেডোভো আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর প্রায় ৪০ জন ইসরাইলিকে ইরান যুদ্ধে জড়িত থাকার জন্য আটক করেছে মস্কোর কর্তৃপক্ষ। রাশিয়ার সংবাদপত্র মিডিয়া জোনার বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সোমবার মিডিয়াজোনা জানায়, ওই ইসরাইলিরা তেল আবিব থেকে একটি ফ্লাইটে মস্কো গিয়ে নেমেছিল। তাদের মধ্যে কয়েকজন ইসরাইল ও রশিয়ার দ্বৈত নাগরিক। তাদের কয়েক ঘন্টা আটক করে রাখা হয়েছিল।

মস্কোর নিরাপত্তা কর্মকর্তারা ওই ইসরাইলিদের ফোন আনলক করতে বলেন, কিন্তু তারা তা করতে অস্বীকার করলে কর্তৃপক্ষ তাদের সব মোবাইল ডিভাইস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

কয়েকটি সূত্র মিডিয়াজোনাকে জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় ইসরাইলিদের বলা হয়, ইরান রাশিয়ার মিত্র আর তাই ‘ইরানের শত্রু রাশিয়ারও শত্রু’। তারপর তাদের বলা হয়, মস্কোতে তাদের ভ্রমণকে ‘স্বাগত জানানো হচ্ছে না’ আর তারা ‘বিনা কারণেই’ রাশিয়া গিয়েছে।

তারপর ভ্রমণকালে তারা কোনো আইন ভাঙবে না এমন মুচলেকায় স্বাক্ষর রেখে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তারা ইসরায়েলিদের সঙ্গে ‘ভালো’ ব্যবহার করেছে বলে সূত্রগুলো জানিয়েছে।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, পরে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছে।

RELATED ARTICLES

‘অবৈধ বাংলাদেশিদের’ বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ভারত: জয়সওয়াল

অনলাইন ডেস্ক : বাংলাদেশ অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করবে বলে আশা প্রকাশ করেছে ভারত। অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের প্রত্যাবাসন কার্যক্রম...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ইরানের

অনলাইন ডেস্ক : ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বিশ্ব সম্প্রদায়ের প্রতি "জিরো টলারেন্স নীতি" গ্রহণের আহ্বান জানিয়েছে তেহরান। আন্তর্জাতিক পরমাণু শক্তি...

মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হলো ইউক্রেন সহায়তা বিল, চাপে পড়ছে রাশিয়া

অনলাইন ডেস্ক : ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা এবং রাশিয়ার ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে গুরুত্বপূর্ণ একটি বিল পাস করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দেশে ফিরেছেন সাড়ে ২৯ হাজারের বেশি হাজি, মোট মৃত্যু ৪৬

অনলাইন ডেস্ক : চলতি বছরের হজ সম্পন্ন হওয়ার পর গতকাল বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত মোট ২৯ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হাজি সৌদি আরব থেকে...

ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেই বিপদে আর্জেন্টিনা!

​স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর ঠিক আগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলের দারুণ সুযোগ তৈরি হয়েছে আর্জেন্টিনার সামনে। আগামীকাল শনিবার হন্ডুরাসের বিপক্ষে জয় পেলেই শীর্ষে...

‘অবৈধ বাংলাদেশিদের’ বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ভারত: জয়সওয়াল

অনলাইন ডেস্ক : বাংলাদেশ অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করবে বলে আশা প্রকাশ করেছে ভারত। অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের প্রত্যাবাসন কার্যক্রম...

কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক : দুই পুত্রের পর এবার কন্যাসন্তানের বাবা হলেন শাকিব খান। গত মাসে অর্থাৎ ১১ মে চিত্রনায়িকা শবনম বুবলীর কোলজুড়ে এসেছে কন্যাসন্তান। এমনটা...

Recent Comments