Sunday, April 19, 2026
Sunday, April 19, 2026
Home ইন্টারন্যাশনাল ইরান থেকে চীনের মুদ্রায় তেল কিনছে ভারত

ইরান থেকে চীনের মুদ্রায় তেল কিনছে ভারত

অনলাইন ডেস্ক : মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক শিথিলতার সুযোগে সীমিত পরিসরে ইরানের তেল কিনছে ভারতীয় শোধনাগারগুলো এবং এর মূল্য পরিশোধ করা হচ্ছে চীনা ইউয়ানে। এসব লেনদেন সম্পন্ন হচ্ছে আইসিআইসিআই ব্যাংকের–এর মাধ্যমে। রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা শিথিল করেছিল, তার পরই এই তেল ক্রয় শুরু হয়। একই প্রেক্ষাপটে সমুদ্রপথে রাশিয়া ও ইরানের তেল কেনার সুযোগ পায় বিভিন্ন দেশ।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা নবায়ন করলেও, ইরানের অপরিশোধিত তেলের ওপর নিষেধাজ্ঞাটি আগামীকাল শেষ হয়ে যাবে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের তেলের ওপর দেওয়া এই ছাড়ের মেয়াদ আর বাড়ানো হবে না। ফলে ভবিষ্যতে এ ধরনের লেনদেন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তবে অর্থ পরিশোধের জটিলতা সত্ত্বেও কিছু ভারতীয় শোধনাগার ইতোমধ্যে বিপুল পরিমাণ ইরানি তেল কিনেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) প্রায় ২০ কোটি ডলারের ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে, যা ‘জয়া’ নামের একটি বিশাল তেলবাহী জাহাজে করে দেশে আনা হয়। এছাড়া ইরানের আরও চারটি তেলবাহী জাহাজকে ভারতে নোঙর করার অনুমতি দেওয়া হয়েছে।

এই তেল কেনাবেচার অর্থ চীনা ইউয়ানে নিষ্পত্তি করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণই আমাদের অগ্রাধিকার। তেল বিপণন সংস্থাগুলো সব নিয়ম মেনেই কাজ করছে।

প্রসঙ্গত, ইরান, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র–এর চলমান উত্তেজনার প্রভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে বিঘ্ন সৃষ্টি হয়েছে, যার ফলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বেড়েছে। তবে এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভারত তুলনামূলকভাবে কম প্রভাবিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র : এনডিটিভি

RELATED ARTICLES

নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস

অনলাইন ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা...

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে শান্তি চুক্তি না হলে দেশটির প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে ভারতীয় পতাকাবাহী দুটি ট্যাংকার লক্ষ্য করে ইরানের সামরিক বাহিনী গুলি চালানোর পর ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি।...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসে ফুডির বড় জয়

অনলাইন ডেস্ক : দেশীয় কিউ-কমার্স প্ল্যাটফর্ম ‘ফুডি এক্সপ্রেস লিমিটেড’, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং বাংলাদেশ রিটেইল ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬’-এ অনন্য সাফল্য পেয়েছে। প্রতিষ্ঠানটি...

নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস

অনলাইন ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা...

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে শান্তি চুক্তি না হলে দেশটির প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

ইরান থেকে চীনের মুদ্রায় তেল কিনছে ভারত

অনলাইন ডেস্ক : মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক শিথিলতার সুযোগে সীমিত পরিসরে ইরানের তেল কিনছে ভারতীয় শোধনাগারগুলো এবং এর মূল্য পরিশোধ করা হচ্ছে চীনা ইউয়ানে। এসব...

Recent Comments