Sunday, May 31, 2026
Sunday, May 31, 2026
Home ইন্টারন্যাশনাল পোপকে নিয়ে এবার ট্রাম্পের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালেন মেলোনি

পোপকে নিয়ে এবার ট্রাম্পের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালেন মেলোনি

অনলাইন ডেস্ক : ইরানের পারমাণবিক হুমকির বিষয়ে পোপ লিও চতুর্দশ কিছুই বোঝেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকেও একহাত নিয়েছেন তিনি। মঙ্গলবার ইতালীয় সংবাদপত্র ‘কুরিয়ারে ডেলা সেরা’-কে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “পোপ এই হুমকি সম্পর্কে কিছুই বোঝেন না। যুদ্ধ নিয়ে তার কথা বলা উচিত নয়, কারণ বর্তমান পরিস্থিতি সম্পর্কে তার কোনো ধারণাই নেই।”

এদিকে ট্রাম্পের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি ট্রাম্পের বক্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেন। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, “অগ্রহণযোগ্য তো স্বয়ং মেলোনি। কারণ ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা নিয়ে তার কোনো মাথাব্যথা নেই। সুযোগ পেলে ইরান মাত্র দুই মিনিটে ইতালিকে উড়িয়ে দেবে।”

এর আগে বিভিন্ন সময়ে মেলোনির প্রশংসা করলেও বর্তমানে তার ওপর ক্ষুব্ধ ট্রাম্প। তিনি বলেন, “আমি ভেবেছিলাম তিনি (মেলোনি) সাহসী, কিন্তু আমি ভুল ছিলাম।” ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইতালির সমর্থনের অভাব নিয়ে ট্রাম্প তার অসন্তোষ প্রকাশ করেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রী মেলোনি নিজের অবস্থান পরিষ্কার করে বলেছেন, “বন্ধু বা কৌশলগত মিত্রদের মধ্যে দ্বিমত থাকলে তা বলার সাহস থাকতে হয়। আমি বিশ্বাস করি এটি ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের জন্য মঙ্গলজনক।”

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিও মেলোনির পাশে দাঁড়িয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) তিনি লিখেছেন, “পোপ সম্পর্কে মেলোনি যা বলেছেন, তা প্রত্যেক ইতালীয় নাগরিকেরই মনের কথা।”

RELATED ARTICLES

যুদ্ধের প্রভাবে ৬০ বিলিয়ন ডলারের বাড়তি চাপ মার্কিনিদের কাঁধে

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের অর্থনৈতিক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপর। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, গত তিন মাসে দেশটির...

হরমুজে মাইন স্থাপন নিয়ে ট্রাম্পের দাবির প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে ইরান মাইন স্থাপন করেছিল- এমন অভিযোগের পক্ষে এখনো নিশ্চিত প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি...

যুক্তরাষ্ট্রে কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি কাগজ উৎপাদন কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ জন। শুক্রবার স্থানীয়...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পিএসজির বিজয়-উন্মাদনা রূপ নিল সহিংসতায়, গ্রেপ্তার ৪ শতাধিক

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় দেশজুড়ে...

যুদ্ধের প্রভাবে ৬০ বিলিয়ন ডলারের বাড়তি চাপ মার্কিনিদের কাঁধে

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের অর্থনৈতিক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপর। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, গত তিন মাসে দেশটির...

হরমুজে মাইন স্থাপন নিয়ে ট্রাম্পের দাবির প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে ইরান মাইন স্থাপন করেছিল- এমন অভিযোগের পক্ষে এখনো নিশ্চিত প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি...

যুক্তরাষ্ট্রে কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি কাগজ উৎপাদন কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ জন। শুক্রবার স্থানীয়...

Recent Comments