Wednesday, July 22, 2026
Wednesday, July 22, 2026
Home কমিউনিটি নতুন আইন, সহজ হলো কানাডার নাগরিকত্ব পাওয়ার নিয়ম

নতুন আইন, সহজ হলো কানাডার নাগরিকত্ব পাওয়ার নিয়ম

অনলাইন ডেস্ক : নতুন আইনি পরিবর্তনের ফলে কানাডার নাগরিকত্ব পাওয়া আগের যেকোনো সময়ের চেয়ে সহজ হয়েছে। এর ফলে বংশধরদের জন্য নাগরিকত্ব পাওয়া সব থেকে সহজ। নতুন আইনের আওতায়, ২০২৫ সালের ১৫ ডিসেম্বরের আগে কানাডার বাইরে জন্ম নেওয়া যে কেউ যদি প্রমাণ করতে পারেন তিনি কানাডীয় বংশোদ্ভূত, তবে তিনি নাগরিকত্বের জন্য যোগ্য হবেন। এর আগে এই সুবিধা কেবল প্রথম প্রজন্মের সন্তানদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, অর্থাৎ যাদের বাবা অথবা মা সরাসরি কানাডার নাগরিক।

এই পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্রে বসবাসকারী কানাডীয় বংশোদ্ভূতদের মধ্যে নথিপত্র অনুসন্ধানের হার ব্যাপকভাবে বেড়েছে। কুইবেকের জাতীয় গ্রন্থাগার ও আর্কাইভসের একজন সংরক্ষণবিদ গত মাসে জানান, এই চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কানাডার অভিবাসন ও নাগরিকত্ব বিষয়ক ওয়েবসাইট অনুযায়ী, নাগরিকত্ব সনদ পেতে বর্তমানে প্রায় ১০ মাস সময় লাগছে।

বিশ্লেষকদের মতে, অনেকেই নিজেদের শিকড়ের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের জন্য আগ্রহী হলেও, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর ভিন্ন রাজনৈতিক পরিবেশের খোঁজেও অনেকেই কানাডায় যেতে আগ্রহী হচ্ছেন।

অটোয়াভিত্তিক নিবন্ধিত অভিবাসন পরামর্শক ক্যাসান্ড্রা ফুল্টজ বলেন, ‘২০২৪ সালের নভেম্বর থেকে কানাডায় যাওয়ার আগ্রহ ধারাবাহিকভাবে বেড়েছে, যা নজিরবিহীন। আমার ১৭ বছরের অভিজ্ঞতায় এমনটি দেখিনি। যুক্তরাষ্ট্রের প্রতিটি নির্বাচনের পরই সাধারণত কানাডার নাগরিকত্বের প্রতি আগ্রহ বাড়ে, তবে বেশিরভাগ মানুষ পরে তা থেকে সরে আসে। কিন্তু এবার দুই বছর পরও আগ্রহ কমেনি।’

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে প্রায় ৩৪ হাজার ৭০০ মার্কিন নাগরিক কানাডায় স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪২ হাজার ৩০০-এ। চলতি বছরে এখন পর্যন্ত প্রায় ৮ হাজার জন স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন।

কানাডার বাইরে বসবাসকারী কানাডীয় নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বাস করেন যুক্তরাষ্ট্রে। যেসব ব্যক্তি কানাডীয় নাগরিক হয়েছেন তাদের বাবা-মায়ের মাধ্যমে, তাদের প্রায় এক-তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন।

আইন পরিবর্তনের পর এখন আরও বেশি মার্কিন নাগরিক তাদের কানাডীয় বংশপরিচয় প্রমাণের চেষ্টা করছেন। কুইবেকের জাতীয় গ্রন্থাগার ও আর্কাইভসের কর্মকর্তা সারা হানাহেম বলেন, ‘২০২৫ সালের জানুয়ারিতে আমাদের কাছে ৩২টি সনদপত্রের আবেদন এসেছিল, কিন্তু ২০২৬ সালের জানুয়ারিতে তা বেড়ে এক হাজার ছাড়িয়েছে। এসব আবেদনের বেশিরভাগই মার্কিন নাগরিকদের কাছ থেকে এসেছে।’

তবে ১৫ ডিসেম্বর ২০২৫ সালের পর জন্ম নেয়া কানাডীয় বংশোদ্ভূতরাও নাগরিকত্ব পেতে পারবেন, যদি তাদের জন্মের আগে তাদের বাবা অথবা মা কানাডার নাগরিক হন অথবা তাদের জন্মের আগে তাদের বাবা অথবা মা অন্তত ১,০৯৫ দিন কানাডায় অবস্থান করে থাকেন। ২০২৩ সালে অন্টারিও সুপিরিয়র কোর্ট অব জাস্টিস প্রথম প্রজন্মভিত্তিক নাগরিকত্বের নিয়মকে অসাংবিধানিক ঘোষণা করার পরই নতুন এই আইন কার্যকর করা হয়।

সূত্র: ইন্ডিপেনডেন্ট

RELATED ARTICLES

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’। বিশ্বের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments